রুহুল আমিন খান স্বপন
মার্কেন্টাইল ব্যাংক এজেন্ট ব্যাংকিং ফরিদগঞ্জ কড়ৈতলী বাজার আউটলেটের ১ম বর্ষপূর্তিতে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়। গত সোমবার সকাল ১১টায় সীমিত পরিসরে বর্ষপূর্তি ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন কড়ৈতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরেন্দ্র মিত্র।
সমাজসেবক মো. তাফাজ্জল হোসেন পাটওয়ারীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও পাইকপাড়া দক্ষিণ ইউপির সাবেক সদস্য মো. লোকমান হোসেন দর্জি ও কড়ৈতলী বাজার মার্কেন্টাইল এজেন্ট ব্যাংক পরিচালকের সদস্য মো. রাহুল।
সভায় অতিথিরা বলেন, কড়ৈতলী বাজার মার্কেন্টাইল এজেন্ট ব্যাংক আউটলেটের প্রথম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানে আমরা সবাই উপস্থিত হতে পেরে আনন্দিত। গত বছর এইদিনে এই ব্যাংকের উদ্বোধন হয়। সফলাতার সাথে ব্যাংকের এক বছর পার হল। এই ব্যাংকটি গ্রাহক সেবায় সর্বোচ্চ সুবিধা দিয়ে আসছে। ভবিষ্যতে আরও ভালো সেবা দিয়ে যাবে ইনশাআল্লাহ।
পরিচালনা সদস্য মো. রাহুল বলেন, এই এজেন্ট ব্যাংক আমাদের না, এটা এই বাজার ব্যবসায়ীদের, এই গ্রামবাসীর ব্যাংক, আপনাদের সহযোগিতায় এই ব্যাংক আরও ভালো সেবা দিয়ে যাবে, আমাদের বাজারে এবং আশেপাশের বাজারে এর আগে কোন ব্যাংক ছিল না। এই অঞ্চলের মানুষ ব্যাংকিং সেবায় অনেক দুর্ভোগ পোহাতে হতো। অবশেষে আমরা চেষ্টা করেছি কড়ৈতলী অঞ্চলের মানুষের দীর্ঘদিনের আশা পূরণ করতে। জেনারেল ব্যাংকের তুলনায় যেসব সেবা আমাদের এখানে নাই সেগুলোও আমরা ক্রমান্বয়ে আমরা চালু করবো।
আলোচনা শেষে মিলাদ ও দোয়া পরিচালনা করেন অন্ধ হাফেজ মো. জাহিদুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন ব্যাংকের প্রধান কর্মকর্তা মো. কাউছার, গ্রাহক মো. সামছু মাস্টার, খান মো. হারুনুর রশিদ, প্রদীপ ডাক্তার, মো. হারুন, ব্যবসায়ী মাসুদ, সুভাস চন্দ্র, জাহাঙ্গীর, ইসমাইল প্রমুখ।
২৩ জুন, ২০২১।
