নদী ভাঙন রোধে দ্রুত কাজ করছে সরকার
…….. নুরুল আমিন রুহুল এমপি
মনিরুল ইসলাম মনির
চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাড. নুরুল আমিন রুহুল বলেছেন, বর্ষাকে সামনে রেখে স্বাস্থ্যবিধি মেনে মেঘনা ও ধনাগোদা নদীর ভাঙন রোধ করা গেলে বেড়িবাঁধ রক্ষা করা যাবে। মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্প বেড়িবাঁধ রক্ষায় সরকার বদ্ধপরিকর। বাঁধ রক্ষায় সবাইকে আন্তরিকভাবে সবাইকে কাজ করতে হবে।
গত শুক্রবার (২৫ জুন) সকালে মতলব উত্তর উপজেলার গাজীপুর এলাকায় জিও ব্যাগ নিক্ষেপ কার্যক্রম উদ্বোধনকালে চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাড. নুরুল আমিন রুহুল একথা বলেন।
বাইশপুর থেকে গাজীপুর পর্যন্ত ৭ হাজার জিও ব্যাগ নিক্ষেপ করা হবে। এর মধ্যে শুক্রবার ২ হাজার ৪০০ ব্যাগ নিক্ষেপের কাজ উদ্বোধন করা হয়েছে।
মতলব উত্তর উপজেলায় দেশের বৃহত্তম সেচ প্রকল্প মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের বেড়িবাঁধ রক্ষায় নদীতে বালু ভর্তি জিও ব্যাগ নিক্ষেপ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার, মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্প পানি ব্যবস্থাপনা ফেডারেশনের সাধারণ সম্পাদক সরকার মো. আলাউদ্দিন, এসও মো. সালাউদ্দিন, এসডি আতিকুর রহমান, ওয়ার্ক এসিস্ট্যান্ট হাবিবুর রহমান, গাজীপুর বাইশপুর পানি ব্যবহারকারী সমিতির সাধারণ সম্পাদক বাবুল মিয়াজী, শাপলা পানি ব্যবহারকারী দলের সভাপতি হাজি মো. আবুল কালাম প্রমুখ।
২৭ জুন, ২০২১।
