মাদকমুক্ত চাঁদপুর গড়ি’র আত্মপ্রকাশ

স্টাফ রিপোর্টার
বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদাত্ত আহবানে সাড়া দিয়ে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে ‘মাদকমুক্ত চাঁদপুর গড়ি’র আত্মপ্রকাশ হয়েছে। চাঁদপুরের সর্বস্তরের ঐক্যবদ্ধ সচেতন নাগরিকদের অংশগ্রহণে ও সমন্বয়ে ১০১ সদস্যবিশিষ্ট নবগঠিত কমিটি যাত্রা শুরু করে।
গত শনিবার সন্ধ্যা ৭টায় শহরের কদমতলা স্কাউট ভবনে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য সুরক্ষার যথাযথ নিয়ম মেনে উপস্থিত সবার সর্বসম্মতিক্রমে ওই কমিটি গঠিত হয়। এর আগে নির্ধারিত ২৬ জুন ‘মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস’ পালন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চাঁদপুরের বিশিষ্ট সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠক ‘শিল্পচূড়া’র সভাপতি কলামিস্ট মাহাবুবুর রহমান সেলিম।
দৈনিক একাত্তর কণ্ঠ’র প্রতিষ্ঠাতা, সম্পাদক ও প্রকাশক কাজী মাহমুদ জিয়াউর রহমান বেলালের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. মোশারেফ হোসেন। প্রধান আলোচক ছিলেন চাঁদপুর জেলার সরকারি আইন কর্মকর্তা পিপি অ্যাড. রণজিত কুমার রায় চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা, মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট সংগঠক মো. মুজিবুর রহমান, সংগীত শিক্ষায়তন ‘আনন্দ ধ্বণি’র অধ্যক্ষ রফিক আহমেদ মিন্টু, মুক্তিযোদ্ধা বাসুদেব মজুমদার, চাঁদপুর পৌরসভার ১, ২ ও ৩নং ওয়ার্ডের কাউন্সিলর ফেরদৌসী আক্তার, সমাজকর্মী লায়ন মাহমুদ হাসান খান দিপু। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে জাতীয় পুরস্কারপ্রাপ্ত সংগঠক চান্দ্রা শিক্ষিত বেকার সমিতির চেয়ারম্যান মো. জসিম উদ্দিন উপস্থিত হন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চাঁদপুর পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এমরান হোসেন সেলিম, হাজীগঞ্জ মডেল সরকারি কলেজের প্রভাষক ফারজানা কুমকুম, দৈনিক চাঁদপুর প্রবাহের মফস্বল সম্পাদক মো. মহসিন সরদার, দৈনিক একাত্তর কণ্ঠের স্টাফ রিপোর্টার মো. ইমাম হোসেন, চাঁদপুর পৌরসভার ১০নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. আরিফুল হক সজিব, চাঁদপুর জেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী তপতী কর প্রমুখ।
উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভা ৪নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমা আক্তার, সমাজসেবক মো. মমতাজ উদ্দিন মন্টু গাজী, বিশিষ্ট স্কাউটস মেহেদী হাসান, দৈনিক চাঁদপুর সংবাদের স্টাফ রিপোর্টার ওমর শরীফ, যুব সমাজকর্মী মো. হযরত আলী, সংগীত শিল্পী চয়ন সাহা, চাঁদপুর সরকারি কলেজ ঈদগাহ জামাত এন্তেজামিয়া কমিটির সাবেক অর্থ বিষয়ক সম্পাদক মহিবুর রহমান খান নোবেল, দৈনিক একাত্তর কণ্ঠের স্টাফ রিপোর্টার মো. মজিবুর রহমান, দুর্নীতি প্রতিরোধ কমিটি চাঁদপুর জেলা শাখার কার্যনির্বাহী সদস্য খায়রুল আহসান সুফিয়ান প্রমুখ।
সভায় বক্তারা আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসের মাহাত্ম্য ও গুরুত্ব তুলে ধরে দেশবাসীর উদ্দেশ্যে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘মাদকমুক্ত বাংলাদেশ গড়ি’র উদাত্ত আহ্বানকে স্বাগত জানান। কেননা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন অব্যাহত রাখতে হলে বাংলাদেশকে অবশ্যই মাদকমুক্ত করতে হবে। তা না হলে দেশের এই উন্নয়ন বাধাগ্রস্ত হওয়ার বা পিছিয়ে পড়ার আশংকা রয়েছে। তাই আমাদের সবাইকে উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখার বৃহত্তর জনস্বার্থে ‘মাদকমুক্ত বাংলাদেশ গড়া’য় আন্তরিকভাবে সহযোগিতা করে কাজ করতে হবে। তাহলেই কেবল দেশের এই উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত থাকবে। সে লক্ষ্য বাস্তবায়নে বাংলাদেশের ৬৪টি জেলায় মাদকমুক্ত জেলা গঠনের জন্য স্ব-স্ব জেলার সমাজ সচেতনদের অবশ্যই এগিয়ে আসতে হবে। আমাদের দৃঢ় বিশ^াস, বাস্তবে তা করা হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রা কেউ রুখতে পারবে না। দেশের ৬৪টি জেলার মধ্যে ‘মাদকমুক্ত চাঁদপুর গড়ি’ নামক সামাজিক সংগঠনটি হবে এ জাতীয় সংগঠনের মধ্যে প্রথম সংগঠন।
শেষে ‘শিল্পচূড়া’র সভাপতি বিশিষ্ট সাহিত্য-সাংস্কৃতিক সংগঠক ও কলামিস্ট মাহাবুবুর রহমান সেলিমকে সভাপতি, ১৯৮৬-১৯৯০ দশকে মাদক বিরোধী আন্দোলনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক জাতীয় পুরস্কারপ্রাপ্ত সংগঠক ও চাঁদপুর জেলার সিনিয়র সাংবাদিক কাজী মাহমুদ জিয়াউর রহমান বেলালকে সাধারণ সম্পাদক ও বিশিষ্ট স্কাউটস সংগঠক মেহেদী মাসুদকে সাংগঠনিক সম্পাদক করে ১০১ সদস্যবিশিষ্ট ‘মাদকমুক্ত চাঁদপুর গড়ি’র কমিটি গঠন করা হয়। সেইসাথে কার্যকরী কমিটি কর্তৃক মনোনীত অভিজ্ঞ ও বিশেষজ্ঞদের নিয়ে যত দ্রুত সম্ভব পূর্ণাঙ্গ গঠনতন্ত্র প্রস্তুত, পূর্ণাঙ্গ কমিটির প্রথমে পরিচিতি সভা, পরে অভিষেক অনুষ্ঠানের আয়োজন এবং স্থানীয় পত্রিকায় এ সম্পর্কিত বিষয়ভিত্তিক প্রথমে ক্রোড়পত্র, পরে স্মরণিকা প্রকাশ করা হবে মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়।

২৮ জুন, ২০২১।