মতলব উত্তরে দুই মাদক কারবারি আটক

মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তর থানা পুলিশ কর্তৃক ৩৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে। এছাড়াও গ্রেফতারি পরোয়ারাভুক্ত একজনকে আটক করে। আটকরা হলো- উপজেলার রায়েরকান্দি গ্রামের মৃত. রশিদের ছেলে মো. কুদ্দুস মিয়া (৩৬) ও মৃত মরন সরকারের ছেলে মো. সুজন সরকার (২৫)।
তাদের শনিবার রাতে মতলব উত্তর থানায় কর্মরত এসআই আব্দুল আউয়াল বাগানবাড়ী-নয়াকান্দি পাকা রাস্তা সংলগ্ন নয়কান্দি জোড় ব্রিজের উপর থেকে মাদকসহ আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা নেয়া হয়।
এছাড়া এএসআই আব্দুল মোমিন মিস- ৪১৩/১৬, প্রসেস নং- ৫৫৭/২১ ওয়ারেন্ট মূলে মো. আনোয়ার হোসেনকে আটক করা হয়। তিনি মোহনপুর গ্রামের মৃত মোসলিম দর্জির ছেলে।
মতলব উত্তর থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল জানান, মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছে। মাদক বিক্রি ও সেবনকারীদের কোন ছাড় নেই। আটক ৩ জনকে আদালতে প্রেরণ করা হয়েছে।

১২ জুলাই, ২০২১।