আহসান হাবীব সুমন
কচুয়া উপজেলার গোহট দক্ষিণ ইউনিয়নের সাহারপাড় গ্রামে গত রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ৮ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। কচুয়া থানার
ওসি মো. মহিউদ্দিনের নির্দেশক্রমে এসআই মামুনুর রশিদ সরকার সাহারপার গ্রামের কামাল হোসেনের ঘরে বিশেষ অভিযান চালিয়ে জুয়া খেলায় অবস্থায় তাদের আটক করে। এসময় পুলিশ জুয়াড়িদের কাছ থেকে নগদ ৫ হাজার ৭শ’ টাকা ও এক ব্যান্ডেল তাস জব্দ করা হয়।
আটক জুয়ারিরা হলেন- সাহারপাড়া গ্রামের কামাল হোসেন, সোহাগ মিয়া, সুমন হোসেন, মনির হোসেন, রাজিব হোসেন, লিটন, সোহেল রানা, উচিতগাবা গ্রামের ইসমাইল ভূঁইয়া ও মনির হোসেন।
কচুয়া থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন বলেন, আটকদের চাঁদপুরের জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
০২ আগস্ট, ২০২১।
