স্টাফ রিপোর্টার
পরিকল্পনা প্রতিমন্ত্রী অধ্যাপক ড. শামসুল আলমের মতলব উত্তরে আগমনে শতাধিক তোরণ, ব্যানার, ফেস্টুন দিয়ে বরণ করলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা
আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান।
অধ্যাপক ড. শামসুল আলম পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হওয়ার পর বুধবার (২৫ আগস্ট) সকালে তিনি প্রথম নিজ জেলা চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় সফরে আসেন। জেলায় প্রথম সফরে এসে প্রতিমন্ত্রী অধ্যাপক ড. শামসুল আলম জনপ্রতিনিধি ও উপজেলা পরিষদের বিভাগীয় কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
প্রতিমন্ত্রীর আগমন উপলক্ষে তাকে শুভেচ্ছা জানিয়ে গালিমখা বাংলা বাজার-সুজাতপুর বাজার-মতলব সেতু মহাসড়ক ও উপজেলার বিভিন্ন অঞ্চলিক সড়কগুলোতে তোরণ নির্মাণ করেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান। রাস্তার দু’পাশ ব্যানার-ফেস্টুন দিয়ে সাজানো হয়।
পরিকল্পনা প্রতিমন্ত্রী অধ্যাপক ড. শামসুল আলমের আগমন উপলক্ষে নানা বর্ণিল তোরণ দিয়ে সাঁজানো হয়েছে উপজেলার প্রধান সড়কটি। তোরণে জাতির জনক বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী ও পরিকল্পনা প্রতিমন্ত্রীর ছবি দেওয়া হয়। প্রতিমন্ত্রীকে বরণ করতে ও সম্মান জানাতে মো. মিজানুর রহমানে নানাভাবে সাঁজিয়ে তুলেন পুরো উপজেলাকে।
২৬ আগস্ট, ২০২১।
- Home
- চাঁদপুর
- মতলব উত্তর
- সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমানের তোরণ-ব্যানার-ফেস্টুন
