চাঁদপুর সদর উপজেলা জাপার সম্মেলন অনুষ্ঠিত

ঐক্যবদ্ধ নেতৃত্বের মাধ্যমে আগামিতে জাতীয় পার্টি সরকার গঠন করবে
…….আলহাজ মো. এমরান হোসেন মিয়া

স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলা জাতীয় পার্টির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ সেপ্টেম্বর) শহরের চেয়ারম্যানঘাটস্থ পালকি কমিউনিটি সেন্টারে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চাঁদপুর জেলা জাতীয় পার্টির আহŸায়ক আলহাজ মো. এমরান হোসেন মিয়া।
তিনি তার বক্তব্যে বলেন, জাতীয় পার্টি দেশের রাজনৈতিক সংগঠনগুলোর মধ্যে একটি শক্তিশালী সংগঠন। আমাদের মধ্যে কোনো বিভেদ নেই, আমরা এক ও অভিন্ন। তৃণমূল থেকে ঐক্যবদ্ধ নেতৃত্বের মধ্য দিয়ে শক্তি সংগ্রহ করে আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে দেশ পরিচালনার জন্য সরকার গঠন করবো। বর্তমান সরকার দেশ পরিচালনায় অনেক ক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিচ্ছে, আমরা শুধু সরকারের বিরুদ্ধে বলার জন্য বিরোধী দলের রাজনীতি করছি না। আমরা সরকারের ব্যর্থতা তুলে ধরছি, কিন্তু আবার ভালো কাজের জন্য সাধুবাদ জানাচ্ছি।
তিনি জাতীয় পার্টির সকল স্তরের নেতাকর্মীদের প্রতি আহŸান জানিয়ে বলেন, জাতীয় পার্টির ঐক্যবদ্ধতা দেখে অনেকের হিংসে হচ্ছে, তাই আপনারা সকলে সচেতন থাকবেন এবং সকল ষড়যন্ত্র মোকাবেলা করে দলকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করবেন।
সম্মেলন প্রস্তুতি কমিটির আহŸায়ক মাও. জাকির হোসেন হিরুর সভাপতিত্বে এবং পৌর জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম খানের পরিচালনায় সম্মেলনে উদ্বোধন করেন জেলা জাতীয় পাটির যুগ্ম আহŸায়ক অ্যাড. আ. লতিফ শেখ।
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির প্রাদেশিক বিষয়ক সম্পাদক খোরশেদ আলম খুশু, জেলা জাতীয় পাটির যুগ্ম আহŸায়ক আলহাজ মো. সিরাজুল ইসলাম সিরু মিজি, জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য প্রকৌশলী শওকত আখন্দ আলমগীর, আবুল কালাম আজাদ টুলু, ফারুক শেঠ, জিয়াউর রহমান বিপুল, পৌর জাতীয় পার্টির আহŸায়ক শাহআলম মিজি, যুগ্ম আহŸায়ক শাহজাহান মাতাব্বর, সদস্য সচিব ফেরদৌস খান, জাতীয় যুব সংহতি জেলা আহŸায়ক গোলামুন্নবী লিটন, সদস্য সচিব মো. হান্নান ঢালী, জেলা কৃষক পার্টির সভাপতি মমতাজ উদ্দিন মন্টু গাজী, সাধারণ সম্পাদক আবুল হাসেম দর্জী, জেলা শ্রমিক পার্টির সভাপতি আলহাজ মো. নান্নু ভূঁইয়া, চাঁদপুর-৪ আসনে লাঙ্গল প্রতীকের সম্ভাব্য প্রার্থী মো. রাকিব হোসেন পাটোয়ারী, পল্লীবন্ধু পরিষদ চাঁদপুর জেলা শাখার আহŸায়ক ইব্রাহিম দেওয়ান স্বপন, জেলা ছাত্র সমাজের আহŸায়ক মো. শরীফ হোসেন পাটোয়ারী, যুগ্ম আহŸায়ক জহিরুল ইসলাম জহির, সদস্য সচিব আরিফুল ইসলাম।
সম্মেলনে ইউনিয়ন নেতাদের মধ্যে বক্তব্য রাখেন মো. আলম তালুকদার, আলী আকবর মাস্টার, মাও. ওসমান গনি, আঃ শুক্কুর মাস্টার, মমিন শেখ, আলমগীর হোসেন স্বপন ডাক্তার, মুন্নাফ খান, মোয়াজ্জেম হোসেন জাকির প্রমুখ।
সম্মেলন শেষে চাঁদপুর সদর উপজেলার ১৪টি ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকের মতামতের ভিত্তিতে সন্মেলনের ২য় পর্বে মাও. মো. জাকির হোসেন হিরুকে সভাপতি ও মো. মনিরুল ইসলাম খানকে সাধারণ সম্পাদক হিসেবে নাম ঘোষণা করা হয়।
১৬ সেপ্টেম্বর, ২০২১।