হারুন আল রশীদ অসুস্থ, ঢাকায় রেফার

স্টাফ রিপোর্টার
দেশের ও চাঁদপুরের প্রথম ইলিশ উৎসবের রূপকার, চাঁদপুর শিল্পকলা একাডেমির পদকপ্রাপ্ত, চাঁদপুর মুক্তিযুদ্ধের বিজয় মেলার ও চতুরঙ্গ সাংস্কৃতিক সংগঠনের মহাসচিব হারুন আল রশীদ গুরুতর অসুস্থ।
বাংলাদেশ গ্রæপ থিয়েটার ফেডারেশনভুক্ত নাট্য সংগঠন অনন্যা নাট্য গোষ্ঠীর নাট্যাভিনেতা হারুন আল রশীদ। গত ৩ দিন ধরে অসুস্থ বোধ করে বুকের ব্যাথাজনিত কারণে অচেতন হয়ে পরেন। পরে তাকে ডা. পীযুষ কান্তি বড়ুয়ার কাছে নেয়া হয়। সেখানে শারীরিক পরীক্ষা নিরিক্ষা করার পর সমস্যা ধরা পরে। ঢাকা রেফার করেন।
হারুন আল রশীদ চাঁদপুরবাসীর দোয়া কামনা করেছেন। তিনি চাঁদপুর শিল্পকলা একাডেমির পদকপ্রাপ্ত। তিনি দীর্ঘদিন ধরে চাঁদপুরের শিল্প-সংস্কৃতিতে নিজেকে সম্পৃক্ত রেখেছেন। এছাড়া পরিবারের পক্ষ থেকে হারুন আল রশীদের রোগমুক্তি কামনা করা হয়েছে।
১৬ সেপ্টেম্বর, ২০২১।