হাজীগঞ্জ ব্যুরো
হাজীগঞ্জের বাকিলা ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচীর আওতায় ১০ টাকা কেজি দরে জনপ্রতি ৩০ কেজি করে চাল বিক্রয় করা হয়েছে। বুধবার (২২ সেপ্টেম্বর) ইউনিয়নের তিনটি স্পটে (বাকিলা, সন্না ও ফকির বাজার) মোট ৫টি ওয়ার্ড এবং অপর একটি ওয়ার্ডের একাংশের মোট ৩৮৪ পরিবারের মাঝে এই চাল বিতরণ করা হয়।
এদিন ইউনিয়নের ১, ২, ৩, ৪, ৫ ও ৮ নং ওয়ার্ডের একাংশ (বোরখাল গ্রাম) মোট ৩৮৪ জনের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে চাল বিক্রিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রতিনিধি, ইউপি সদস্য রবিউল আলম অরুন, চালের ডিলার মেসার্স ইসমাঈল ট্রেডাসের সত্ত্বাধীকারী মো. ইসমাঈল হোসেন হাজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ইসমাঈল হোসেন হাজী জানান, খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় এই ইউনিয়নে হতদরিদ্র ৩৮৪ পরিবারের মাঝে ১০ টাকা করে কেজি দরে (প্রতি কেজি) মোট ৩০ কেজি করে চাল বিক্রয় করা হয়। তিনি বলেন, প্রতিমাসে ট্যাগ অফিসারের (ইউএনও’র প্রতিনিধি) উপস্থিতিতে কার্ডধারী সদস্যদের মাঝে ডিজিটাল মেশিনে পরিমাপের মাধ্যমে এই চাল বিক্রি করা হয়।
২৩ সেপ্টেম্বর, ২০২১।
