মতলবে মাহবুব-উল আলম হানিফের পথসভা

মানুষের আস্থা যতদিন থাকবে ততদিন আ.লীগ ক্ষমতায় থাকবে

মনিরুল ইসলাম মনির
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, আওয়ামী লীগ সরকারের ওপর মানুষের আস্থা আছে। যতদিন এই আস্থা থাকবে, ততদিন আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে। শনিবার (২ অক্টোবর) সকালে চাঁদপুর জেলা আওয়ামী লীগের তৃণমূল প্রতিনিধি সম্মেলনে যাওয়ার পথে মতলব সেতুর উত্তর প্রান্তে পথসভায় তিনি এসব কথা বলেন।
চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য নুরুল আমিন রুহুলের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি এবং পরিকল্পনা প্রতিমন্ত্রী প্রফেসর ড. শামসুল আলম।
মাহবুব-উল আলম হানিফ বলেন, চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাড. নুরুল আমিন রুহুলের নেতৃত্বে এ দুই উপজেলায় আওয়ামী লীগ শক্তিশালী। এ এলাকার তাঁর মাধ্যমেই সকল উন্নয়ন কাজ করবে সরকার। বর্তমান সরকার সার্বিক উন্নয়নে বিশ্বাসী। দেশের উন্নয়ন মানুষের চোখে পড়ছে এটাই বড় কথা। দুর্নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। গণতান্ত্রিক এ দেশে সবার জন্য কাজ করছে সরকার। এসময় উন্নয় দৃশমান হচ্ছে, জনগণ উন্নয়নের সুফল ভোগ করছে বলেও জানান তিনি।

৩ অক্টোবর, ২০২১।