স্টাফ রিপোর্টার
চাঁদপুর জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আবেদনের প্রেক্ষিতে ৩শ’ অসহায় জেলে পরিবারের মাঝে জেলা প্রশাসনের উদ্যোগে প্রধানমন্ত্রীর দেওয়া উপহার বিতরণ করা হয়েছে। সোমবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় চাঁদপুর স্টেডিয়ামে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ উপস্থিত থেকে জেলেদের মাঝে এ উপহার বিতরণ করেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দাউদ হোসেন চৌধুরী, জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান, জেলা প্রশাসনের ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. খোরশেদ আলম চৌধুররী, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী।
এসময় আরো উপস্থিত ছিলেন জেলা মৎস্যজীবী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল মালেক দেওয়ান, সিনিয়র সহ-সভাপতি শাহআলম মল্লিক, যুগ্ম সাধারণ সম্পাদক ইউসুফ মিজি, সদর উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি শফিক বেপারী, সাধারণ সম্পাদক খালেক দেওয়ান, তরপুরচন্ডী ইউনিয়ন পরিষদের ৭, ৮, ৯নং সংরক্ষিত মহিলা ওয়ার্ডের সদস্য জোসনা বেগম, ৮নং ওয়ার্ডের সদস্য ইলিয়াছ বেপারী প্রমুখ।
২১ ডিসেম্বর, ২০২১।
