ফেনীতে রোটারী নেতৃবৃন্দের মিটিং ‘প্রত্যাশা’ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
২০২৩-২৪ রোটারী বর্ষের রোটারী ডিস্ট্রিক্ট নেতৃবৃন্দের পদ্মা অঞ্চলের প্রিপারেটরী মিটিং ‘প্রত্যাশা’ অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় ফেনী শহরের বেস্ট ইন্ হোটেলের কনফারেন্স রুমে ঐ মিটিং অনুষ্ঠিত হয়। মিটিংয়ে ২০২৩-২৪ রোটারী বর্ষের ডিস্ট্রিক্ট গভর্নর রোটারিয়ান ইঞ্জি. এম. মতিউর রহমান তাঁর বছরের কর্ম পরিকল্পনা তুলে ধরেন।
পাস্ট ডিস্ট্রিক্ট সেক্রেটারী রোটা. জিয়াউদ্দিন বাবলুর পরিচালনায় মিটিংয়ে বক্তব্য রাখেন ডিস্ট্রিক্ট গভর্নর রোটা. রুহেলা খান চৌধুরী, ইনকামিং ফার্স্ট লেডি রোটা. সামিনা চৌধুরী, পিডিজি দীলনাশিঁ মোহসেন, পিডিজি ডা. বেলাল উদ্দিন আহমেদ, ডিস্ট্রিক্ট সেক্রেটারী রোটা. মোহাম্মদ শাহজাহান প্রমুখ।
মিটিংয়ে পদ্মা জোনের চাঁদপুর, নোয়াখালী, লক্ষ্মীপুর ও ফেনীর বিভিন্ন রোটারী ক্লাবের ২০২৩-২৪ রোটারী বর্ষের ডিস্ট্রিক্ট নেতৃবৃন্দ অংশ নেন। এর মধ্যে চাঁদপুর রোটারী ক্লাবের প্রেসিডেন্ট রোটা. খোরশেদ আলম পাটওয়ারী কাঞ্চন, ক্লাব ট্রেইনার রোটা. তমাল কুমার ঘোষ, আইপিপি রোটা. শাহেদুল হক মোর্শেদ, পিপি রোটা. প্রফেসর জাকির হোসেন খান, পিপি রোটা. অ্যাড. সাইয়েদুল ইসলাম বাবু, পিপি রোটা. শেখ মঞ্জুরুল কাদের সোহেল, পিপি রোটা. নাসির উদ্দিন খান, ভাইস-প্রেসিডেন্ট রোটা. মো. মোস্তফা ফুল মিয়া, সেক্রেটারী রোটা. ডা. পীযুষ কান্তি বড়ুয়া, জয়েন্ট সেক্রেটারী রোটা. উজ্জল হোসাইন ও রোটা. মাহবুবুর রহমান সুমন, ট্রেজারার রোটা. গোপাল চন্দ্র সাহা, ডিরেক্টর শাহানা আক্তার ও প্রফেসর হাবিবুর রহমান মিটিংয়ে অংশ নেন।

২২ ডিসেম্বর, ২০২২।