দেশের মানুষের ভাগ্যোন্নয়নে আ.লীগের বিকল্প নেই
…..পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম
মনিরুল ইসলাম মনির
এ দেশের মানুষের ভাগ্যের উন্নয়নে আওয়ামী লীগের কোনো বিকল্প নেই। কেননা আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে তখনই সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে। আর অনেককে দেখেছি ক্ষমতায় এসে সাধারণ মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে।
বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকালে উপজেলার ইসলামবাদ ইউনিয়নের সুজাতপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাড়ি লুঙ্গী বিতরণকালে আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য ও পরিকল্পনা প্রতিমন্ত্রী প্রফেসর ড. শামসুল আলম তিনি একথা বলেন।
পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুর আলমের ব্যক্তিগত তহবিল থেকে দরিদ্রদের মাঝে শাড়ী লুঙ্গি বিতরণকালে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসান। মতলব উত্তর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব অ্যাড. আক্তারুজ্জামানের পরিচালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মনজুর আহমেদ, চাঁদপুরের এডশনাল এসপি ইয়াসির আরাফাত, মতলব উত্তর থানার ওসি মহিউদ্দিন।
এসময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক কবির হোসেন মাস্টার, সাংগঠনিক সম্পাদক গাজী ইলিয়াছুর রহমান, ছেংগারচর পৌর আওয়ামী লীগের সভাপতি হাসান কাইয়ুম চৌধুরী, ইসলামবাদ ইউপি চেয়ারম্যান শাখাওয়াত হোসেন মুকুল সরকার, সাবেক ইউপির চেয়ারম্যান শাহ মো. আল আমিন ও লিয়াকত হোসেন, ইউপি সদস্য খলিলুর রহমান মিয়াজী প্রমুখ।
উপস্থিত ছিলেন উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক আবুল হাসেম, ষাটনল ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ভুলন চৌধুরী, আওয়ামী লীগ নেতা স্বপন দেওয়াজী প্রমুখ।
২১ এপ্রিল, ২০২৩।
