মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে মো. জাবেদ হোসেন (২৩) নামের এক যুবকের মৃত্যু ও মো. আরিফ হোসেন (২২) অপর একজন গুরুতর আহত হয়েছেন। গত বুধবার (১২ জুলাই) সন্ধ্যায় উপজেলার হাটিলা পশ্চিম ইউনিয়নের কাঁঠালি গ্রামের কিএলবি ব্রিক ফিল্ডের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. জাবেদ হোসেন উপজেলার হাটিলা পূর্ব ইউনিয়নের পূর্ব হাটিলা গ্রামের ভূঁইয়া বাড়ির মো. আব্দুস ছাত্তার ভূঁইয়ার ছেলে ও গুরুতর আহত মো. আরিফ হোসেন একই বাড়ির মো. আলমগীর হোসেনের ছেলে। সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তারা দুইজন মোটরসাইকেল আরোহী ছিলেন।
জানা গেছে, বুধবার সন্ধ্যায় হাজীগঞ্জ-কচুয়া-গৌরিপুর সড়কে কাঁঠালি কেএলবি ব্রিক ফিল্ড সংলগ্ন এলাকায় কচুয়াগামী একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এসময় মোটরসাইকেলটি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয় আরোহি মো. জাবেদ হোসেন ও মো. আরিফ হোসেন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নীরিক্ষা শেষে মো. জাবেদ হোসেনকে মৃত ঘোষণা করেন এবং গুরুতর আহত মো. আরিফ হোসেনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেপার দেন।
নিহতের বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রশিদ জানান, অজ্ঞাত ট্রাকটি চিহ্নিত করার চেষ্টা অব্যাহত আছে। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থাগ্রহণ করা হবে।
১৪ জুলাই, ২০২৩।
