এস এম সোহেল
উৎসাহ-উদ্দীপনা, উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশ এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই চাঁদপুরের ৫টি আসনের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুরের ৫টি আসনেই আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থীরা জয়ী হয়েছেন।
রোববার রাতে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কামরুল হাসান বেসরকারিভাবে ৫টি আসনের নির্বাচনী ফলাফল ঘোষণা করেন। এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা নির্বাচন কর্মকর্তা তোফায়েল হোসেনসহ অন্যরা।
ঘোষিত ফলাফলে জানা গেছে- চাঁদপুর-১ (কচুয়া) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী ড. সেলিম মাহমুদ ১ লাখ ৫১ হাজার ৩শ’ ৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইসলামী ফ্রন্ট বাংলাদেশের মনোনীত মো. সেলিম প্রধান চেয়ার মার্কায় পেয়েছেন ৫ হাজার ৭শ’ ৩৮ ভোট এবং জাসদ মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম মশাল প্রতীক পেয়েছেন পেয়েছে ৩ হাজার ৮শ’ ৪৬ ভোট।
মোট ভোটার ছিলো ৩ লাখ ২৫ হাজার ৭শ’ ৫৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬৯ হাজার ৩শ’ ৩১ জন, নারী ভোটার ১ লাখ ৫৬ হাজার ৪শ’ ২৮ জন। তন্মধ্যে ১ লাখ ৬৩ হাজার ৪শ’ ৫৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটের শতকরা হার ৫০.১৮%।
চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী মোফাজ্জল হোসেন চৌধুরী ১ লাখ ৮৫ হাজার ৯শ’ ৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী এম. ইসফাক আহসান ঈগল মার্কায় পেয়েছেন ২১ হাজার ৩শ’ ৩৫ এবং জাতীয় পার্টি মনোনীত প্রার্থী এমরান হোসেন মিয়া লাঙ্গল মার্কায় পেয়েছেন ১ হাজার ২শ’ ৬৫ ভোট, সুপ্রিম পার্টির মোহাম্মদ মনির হোসেন বেপারী একতারা মার্কায় পেয়েছেন ৯শ’ ৫৮ ভোট, জাসদের মোহাম্মদ হাছান আলী শিকদার মশাল মার্কায় পেয়েছেন ৫শ’ ৮৭ ভোট।
এ আসনে মোট ভোটকেন্দ্র ১৫৫টি। মোট ভোটার ভোটার ৪ লাখ ৬৭ হাজার ২শ’ ২৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৩৮ হাজার ৬শ’ ৩৪ জন, নারী ভোটার ২ লাখ ২৮ হাজার ৫শ’ ৯৪ জন।
চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী ডা. দীপু মনি ১ লাখ ৮ হাজার ১শ’ ১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ড. মোহাম্মদ শামসুল হক ভূঁইয়া ঈগল মার্কায় পেয়েছেন ২৪ হাজার ১শ’ ৯৭ ভোট এবং আরেক স্বতন্ত্র প্রার্থী মো. রেদওয়ান খান ট্রাক মার্কায় পেয়েছেন ১ হাজার ২শ’ ৩৪ ভোট।
এছাড়া জাতীয় পার্টি মনোনীত অ্যাড. মো. মহসীন খান লাঙ্গল মার্কায় পেয়েছেন ৮শ’ ২৮ ভোট, বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের আবু জাফর মো. মাঈনুদ্দিন মোমবাতি মার্কায় পেয়েছেন ৭শ’ ৩৩ ভোট, বাংলাদেশ তরিকত ফেডারেশনের মো. মিজানুর রহমান পেয়েছেন ফুলের মালা মার্কায় পেয়েছেন ৩শ’ ৪৩ ভোট, জাকের পার্টির মো. কাওছার মোল্লা গোলাপ ফুল মার্কায় পেয়েছেন ১ হাজার ৪শ’ ৩৭ ভোট।
এ আসনে মোট ভোটকেন্দ্র ১৬৫টি। মোট ভোটার ভোটার ৫ লাখ ৮ হাজার ৯শ’ ৩২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৬৩ হাজার ৮শ’ ৯৩ জন, নারী ভোটার ২ লাখ ৪৫ হাজার ৩৯ জন।
চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী মুহম্মদ শফিকুর রহমান ৩৬ হাজার ৪শ’ ৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ড. মোহাম্মদ শামসুল হক ভূঁইয়া ঈগল মার্কায় পেয়েছেন ৩৫ হাজার ৪শ’ ২৫ ভোট এবং আরেক স্বতন্ত্র প্রার্থী জালাল আহমেদ ট্রাক প্রতীক পেয়েছেন ১৮ হাজার ৭শ’ ৬০ ভোট।
এছাড়া এ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) এর প্রার্থী ড. মুহাম্মদ শাহজাহান নোঙর মার্কায় পেয়েছেন ১ হাজার ৭৪ ভোট, জাতীয় পার্টির সাজ্জাদ রশিদ লাঙ্গল মার্কায় পেয়েছেন ৫শ’ ৯০ ভোট, ন্যাশনাল পিপলস পার্টির আব্দুল গনি আম মার্কায় পেয়েছেন ২শ’ ৮ ভোট, বাংলাদেশ তরিকত ফেডারেশনের বাকী বিল্লাহ মিশকাত চৌধুরী ফুলের মালা মার্কায় পেয়েছেন ২শ’ ১ ভোট, তৃণমূল বিএনপির মো. আব্দুল কাদের সোনালী আঁশ মার্কায় পেয়েছেন ৩শ’ ৬০ ভোট।
এ আসনে মোট ভোটকেন্দ্র ১১৮টি। মোট ভোটার ভোটার ৩ লাখ ৬৯ হাজার ১শ’ ২৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৯২ হাজার ৭শ’ ৬৮ জন, নারী ভোটার ১ লাখ ৭৩ হাজার ৩শ’ ৬১ জন।
চাঁদপুর-৫ (শাহারাস্তি ও হাজীগঞ্জ) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী মেজর (অব.) রফিকুল ইসলাম ৮৩ হাজার ২শ’ ২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী গাজী মো. মাঈনুদ্দিন ঈগল মার্কায় পেয়েছেন ৩৮ হাজার ৬শ’ ৩৬ ভোট এবং আরেক স্বতন্ত্র প্রার্থী মো. শফিকুল আলম ট্রাক মার্কায় পেয়েছেন ২২ হাজার ৫শ’ ৩৫ ভোট।
এছাড়া ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী চেয়ার মার্কায় পেয়েছেন ৭ হাজার ১শ’ ৪৪ ভোট, বাংলাদেশ তরিকত ফেডারেশনের বাকী বিল্লাহ মিশকাত চৌধুরী ফুলের মালা মার্কায় পেয়েছেন ৫শ’ ৫৬ ভোট, জাসদ মনোনিত মো. মনির হোসেন মজুমদার মশাল মার্কায় পেয়েছেন ৩শ’ ৮০ ভোট, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের আক্তার হোসেন ছড়ি মার্কায় পেয়েছেন ১শ’ ৩৭ ভোট।
এ আসনে মোট ভোটকেন্দ্র ১৫৩টি। মোট ভোটার ভোটার ৪ লাখ ৮৫ হাজার ৫শ’ ৬১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪৭ হাজার ৯শ’ ৫১ জন, নারী ভোটার ২ লাখ ৩৭ হাজার ৬শ’ ১০ জন।
০৮ জানুয়ারি, ২০২৪।
