শাহরাস্তি ব্যুরো :
শাহরাস্তির চেড়িয়ারা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির প্রতিনিধি নির্বাচন সম্পন্ন হয়েছে। ২৬ অক্টোবর সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতীহীন ভাবে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে এ ভোটগ্রহণ চলে। নির্বাচনে অভিভাবক সদস্য পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেয়।
এতে মো. মোশারফ হোসেন ১৮৭ ভোট পেয়ে ১ম, মো. ফরিদ উদ্দিন ১৭৯ ভোট পেয়ে ২য়, মো. দেলোয়ার হোসেন ১৫৪ ভোট পেয়ে ৩য় এবং মো. ইব্রাহীম মোল্লা ১৫৪ ভোট (লটারীর মাধ্যমে) পেয়ে ৪র্থ অভিভাবক প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। এছাড়াও সংরক্ষিত অভিভাবক পদে ২জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেয়। এতে লাইলী বেগম ২০৮ ভোট পেয়ে সংরক্ষিত মহিলা অভিভাবক প্রতিনিধি নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে শিক্ষক প্রতিনিধি হিসেবে ৩জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেয়। এতে নির্বাচিত হয়েছেন মো. খায়রুল আনাম ও একেএম মিজানুর রহমান। নারী শিক্ষক প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন রিক্তা রাণী দেব।
নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আহসান উল্যাহ চৌধুরী। সার্বিক তত্ত্বাবধান ও সহযোগিতায় ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন ও সহকারী প্রধান শিক্ষক মো. মনির হোসেন।
