স্টাফ রিপোর্টার :
অগ্রণী ব্যাংকের মতলব মুন্সিরহাট শাখার ব্যবস্থাপক মো. মিজানুর রহমানের বিদায়নুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত বুধবার মুন্সিরহাট শাখায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অগ্রণী ব্যাংকের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে নবাগত শাখা ব্যবস্থাপকে ফুল দিয়ে বরণ করেন অগ্রণী ব্যাংক অফিসার্স সমিতির চাঁদপুর শাখার সভাপতি ও বাবুরহাট অগ্রণী ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো. জাকির হোসেন খানসহ সংগঠনের কর্মকর্তাবৃন্দ।
