আহসান হাবীব সুমন :
কচুয়ায় গ্রাম আদালত সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধিমূলক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার উপজেলার উত্তর কচুয়া ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত সক্রিয়করন ২য় পর্যায়ের প্রকল্পে আওতায় বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস (ব্লাস্ট) এর সহযোগিতায় বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও ভিডিও চিত্র প্রদর্শনের আয়োজন করা হয়।
র্যালিপূর্বক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান কাজী জহিরুল ইসলাম জাহাঙ্গীর। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সচিব মফিজুর রহমান, গ্রাম আদালত সহকারী কাজী রাকিবুল ইসলাম রিসাদ, উপজেলা সমন্বয়কারী মো. ছিদ্দিক আলী, ইউপি সদস্য মুজিবুর রহমান, আলমগীর হোসেন, ফখরুল হাসান মিন্টু, সোহরাব হোসেন, আলী অশ্রাফ, আমির হোসেন, মোস্তাফা, ইসমাইল মোল্লা প্রমুখ।
