
আন্তঃজেলা মাদক, বাল্যবিবাহ ও জঙ্গিবাদ বিরোধী ফুটবল টুর্নামেন্টে কল্যাণপুুর ও মৈশাদী ইউনিয়নের মধ্যে খেলার আগে বক্তব্য রাখেন কল্যাণপুর ইউপি চেয়ারম্যান আলহাজ সাখাওয়াত হোসেন পাটওয়ারী রনি। -ইল্শেপাড়
সজীব খান :
আন্তঃজেলা মাদক, বাল্যবিবাহ ও জঙ্গিবাদ বিরোধী ফুটবল টুর্নামেন্টে কল্যাণপুুরকে ৩-০ গোলে হারিয়ে মৈশাদী ইউনিয়ন বিজয়ী হয়েছে। গত সোমবার বিকেল ৩টায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে পৌরসভার ১৪নং ওয়ার্ড কাউন্সিলর খান বাহাদুরের সভাপতিত্ব এবং মডেল থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ হারুনুর রশিদের পরিচালনায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য নুরুল ইসলাম পাটওয়ারী, সদর উপজেলা আ.লীগের সহ-প্রচার সম্পাদক মনির হোসেন গাজী, কল্যাণপুর ইউপি চেয়ারম্যান আলহাজ সাখাওয়াত হোসেন পাটওয়ারী রনি, মৈশাদী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান স্বপন, মৈশাদী ইউপি সচিব আবু বকর মানিক, কল্যাণপুর ইউপি সচিব জসিম উদ্দিন রনি, বাবুরহাট একাদশ ক্লাবের সভাপতি এরশাদ মজুমাদর, সাধারন সম্পাদক ফোরকান উদ্দিন খান, মৈশাদী ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আজাদ খান, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক কারু মৃধা, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব খান বাবলু, মৈশাদীর ইউপি মেম্বার মো. হাকিম গাজী, কালাম বেপারী, মো. বজলুল গনি জিলন, মোশারফ হোসেন, মো. সেলিম বেপারী, মো. দেলোয়ার হোসেন, মো. বারেক খান, আবুল হোসেন খান, ফারুক সরকার, সংরক্ষিত মহিলা মেম্বার জাহেদা বেগম, সাহিদা বেগম, শিল্পী আক্তার, কল্যাণপুর ইউপি মেম্বার মিজানুর রহমান, মমিন বেপারী, সেলিম বকাউল প্রমুখ।
খেলার প্রথমার্ধে গোল শূন্যভাবে শেষ হয়। দ্বিতীয়ার্ধে কল্যাণপুরকে ৩-০ গোলে হারিয়ে মৈশাদী ইউনিয়ন বিজয়ী হয়।
