মাহবুবুর রহমান, শরীয়তপুর :
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার ডিএমখালী ইউনিয়নের মাঝি কান্দ্র্রি গ্রামে ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় মারিয়া নামে চর-ভয়রা উচ্চ বিদ্যালয়ের এক জেএসসি পরিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার সকালে লাশ উদ্ধার করে মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ডিএমখালী ইউনিয়নের মাঝি কান্দ্রি গ্রামের মো. বাবুল মাঝির মেয়ে মারিয়া চরভয়রা উচ্চ বিদ্যালয় থেকে এ বছর জেএসসি পরীক্ষা দিয়েছে। রোববার সন্ধ্যায় মারিয়ার মায়ের সাথে কথা কাটা-কাটি হয়। পরে মারিয়া পাশের ঘরে রাতযাপনের ব্যবস্থা করেন। সকালে ঘুম থেকে উঠে মেয়েকে না পেয়ে চারদিকে খোজা-খুঁজি করতে থাকে। পরে পূর্বদিকের দরজার পাশে আরেকটি ঘরে আড়ার সাথে গলায় দড়ি পেচানো অবস্থায় ঝুলন্ত লাশ দেখতে পেয়ে সখিপুর থানায় খবর দেয়।
পুলিশের প্রাথমিক ধারণা, এটি একটি আত্মহত্যা। মা-বাবার সাথে কথা কাটা-কাটির কারণেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে মারিয়া। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য কাউকে এখনো আটক করেনি পুলিশ। পুলিশ ময়নাতদন্তের জন্য মারিয়ার লাশটি শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।
