কচুয়া দরবেশগঞ্জ উবিতে বই বিতরণ


সাইফুল মিজান
কচুয়ায় বছরের প্রথম দিনে উৎসবমুখর পরিবেশে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়েছে। গত ১ জানুয়ারি সকালে উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান শিশির প্রধান অতিথি হিসাবে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করেন।
এসময় বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ঢাকার স্মাইলিং চিলড্রেন স্কুলের সভাপতি আলহাজ মোস্তফা ফখরুদ্দিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজিজ উল্লাহ, সহকারী প্রধান শিক্ষক জহিরুল ইসলামসহ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
নতুন বই বিতরণ উপলক্ষে ছাত্র-ছাত্রীদের উৎসাহ, বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ বৃদ্ধির কারণে সভাপতির কাছে সবাই কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বিদ্যালয়ের সার্বিক পরিবেশ সম্পর্কে সভাপতি আলহাজ মোস্তফা ফখরুদ্দিন বলেন, আমি এ স্কুলে পড়ালেখা করেছি। সে কারণে সবার সহযোগিতায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসাবে গড়ে তুলতে আমি কাজ করছি।