হাজীগঞ্জে কম্বল বিতরণ করলেন ইউএনও

হাজীগঞ্জ ব্যুরো
হাজীগঞ্জে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে বরাদ্দকৃত প্রকৃত সুবিধাভোগীদের মাঝে কম্বল বিতরণ করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বৈশাখী বড়–য়া। উপজেলা ও পৌরসভাধীন বিভিন্ন এলাকা ঘুরে দরিদ্র, অসহায়, প্রতিবন্ধী ও ছিন্নমূলদের মাঝে তিনি এই কম্বল বিতরণ করেন।
তারই ধারাবাহিকতায় হাজীগঞ্জ রেল স্টেশনের পরিত্যক্ত ভবনের সত্তোরর্ধ্ব এক বৃদ্ধা নারীর গায়ে কম্বল জড়িয়ে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়–য়া। ইউএনও ঐ নারীকে টাকা দিতে চাইলে তিনি টাকা না নিয়ে বলেন, কম্বল পেয়ে তিনি খুব খুশি এবং আনন্দে আত্মহারা। এছাড়া রেল স্টেশনে থাকা ষাটোর্ধ্ব নারী ও পুরুষসহ কয়েকজন প্রতিবন্ধী, ভিক্ষুক ও ছিন্নমূলের মাঝে নিজ হাতে কম্বল বিতরণ করেন ইউএনও। কম্বল পেয়ে কয়েকজন বৃদ্ধা আবেগাপ্লুত হয়ে পড়েন এবং দোয়া করতে থাকেন।
কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মুন্সী মোহাম্মদ মনির, সদস্য মোহাম্মদ হাবীব উল্যাহ্সহ উপজেলার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।