চাঁদপুর জেলা ট্রাক ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা

চাঁদপুর জেলা ট্রাক ও ট্যাংক-লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সভায় অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানায় সংগঠনের নেতৃবৃন্দ। -ইল্শেপাড়

এস এম সোহেল

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন অন্তর্ভূক্ত চাঁদপুর জেলা ট্রাক ও ট্যাংক-লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে ট্রাক ঘাটে সংগঠনের জেলা কার্যালয়ের সামনে আয়োজিত সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা ট্রাক ও ট্যাংক-লরি শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ ওয়াদুদ ভূঁইয়া দুুদু।

সংগঠনের সভাপতি নাজমুল হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি হাজি মমিন মিয়া, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. বাবুল মিজি, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মুন্সি।

সংগঠনের সাধারণ সম্পাদক আবুল কালামের পরিচালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার শাহজাহান গাজী, জেলা হকার্স লীগের সাধারণ সম্পাদক শেখ নূর মোহাম্মদ, সাবেক ছাত্রনেতা আসাদুজ্জামন সোহাগ।

অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সংগঠনের কার্যকরী সভাপতি খোকন গাজী, সহ-সভাপতি মো. আলাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক কবির সরকার, কার্যকরী সদস্য ইমন পাটওয়ারী, সদস্য আবদুর রাজ্জাক প্রমুখ।