
কচুয়ায় উপজেলা শ্রমিক লীগের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আলহাজ মো. গোলাম হোসেন। -ইল্শেপাড়
শ্রমিকরা দেশের অর্থনীতি সমৃদ্ধ করে বলেই তাদের সম্মানও বেশি : -গোলাম হোসেন
স্টাফ রিপোর্টার
কচুয়া উপজেলা শ্রমিক লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার উপজেলার হাসিমপুরে শ্রমিক লীগের আয়োজনে মতবিনিময় সভার আয়োজন করা হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আগামি জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-১ কচুয়া আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আওয়ামী লীগ নেতা, সাবেক সচিব ও এনবিআর’র চেয়ারম্যান আলহাজ মো. গোলাম হোসেন।
এ সময় তিনি বলেন, পৃথিবীর সব দেশে শ্রমিকদের উঁচু মর্যাদার লোক হিসাবে গণ্য করা হয়। কারণ শ্রমিকরা তাদের শ্রম দিয়ে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করে। আর আমাদের দেশের শ্রমিকরাও সমপরিমাণ শ্রম দিয়ে দেশকে সমৃদ্ধের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তাই তাদেরও সমমর্যাদা দিতে হবে।
কচুয়া উপজেলা শ্রমিক লীগের সাবেক সভাপতি সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে ও পৌর যুবলীগের সহ-সভাপতি মো. আক্কাস আলীর পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ. বাতেন সরকার, সদস্য আহসান হাবিব প্রাঞ্জল, জিয়াউর রহমান হাতেম, পৌর আওয়ামী লীগের সদস্য মঞ্জুর আহমেদ সুজন, কচুয়া বাজার ব্যাবসায়ী পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. মনির প্রধান, ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাক মোখলেছুর রহমান মুন্সি, শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক মোশারফ ভূইয়া, সদস্য মো. জুয়েল, ইউনিয়ন শ্রমিক লীগের সহ-সভাপতি আবুল হাশেম, পৌর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাচ্চু, রিক্সা শ্রমিক নেতা আ. সাত্তার প্রমুখ।
