অ্যাড. শাহজাহান মিয়ার বিভিন্ন ইউনিয়নে কম্বল বিতরণ


স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের শতাধিক দুঃস্থ শীতার্ত মানুষের মাঝে গতকাল শনিবার সকাল ১১টার শহরের চেয়ারম্যান ঘাটায় কম্বল বিতরণ করেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যড. শাহজাহান মিয়া।
এসময় উপস্থিত ছিলেন সাবেক জিপি অ্যাড. শেখ ছালেহ, শিক্ষানুরাগী মো. শাহজাহান খান, বিশিষ্ট সমাজসেবক আ. শুক্কুর মস্তান, সুপার স্টার গ্রুপের ডিলার মো. আমান উল্যাহ প্রমুখ।
গতকাল সদর উপজেলার বিষ্ণপুর, কল্যাণপুর, তরপুরচন্ডী, বাগাদী, ইব্রাহিমপুর, লক্ষ্মীপুর, বালিয়া ও চান্দ্রা ইউনিয়নের এবং গুচ্ছগ্রামের অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণকালে অ্যাড. মো. শাহজাহান মিয়া বলেন, দেশব্যাপী প্রচ- শৈত্যপ্রবাহ চলছে। বহু মানুষ শীতে কষ্ট পাচ্ছে। গরিব ও অসহায় মানুষের বিপদে পাশে দাঁড়ানো সামর্থবানদের নৈতিক দায়িত্ব। সরকারি উদ্যোগের পাশাপাশি সমাজের বিত্তবানদের মানবতার খেদমতে এগিয়ে আসার জন্য তিনি আহ্বান জানান।