
প্রেস বিজ্ঞপ্তি
মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর প্রেসক্লাবের নতুন ১ বছরের জন্য কমিটি গঠন করা হয়েছে। গত ১৯ জানুয়ারি বিকেল ৩টায় নারায়ণপুর বাজারে প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এক সাধারণ সভার মাধ্যমে এ কমিটি গঠন করা হয়।
ক্লাবের বিদায়ী সভাপতি মোহাম্মদ আলী মুকুল জিতু মিঞার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোজাম্মেল প্রধান হাসিবের পরিচালনায় অনুষ্ঠিত সভায় ২০১৮ সালের জন্য মো. সাইফুল ইসলাম রনিকে সভাপতি (সাপ্তাহিক পাঠক সংবাদ) এবং মো. খোরশেদ আলমকে সাধারণ সম্পাদক করে (দৈনিক চাঁদপুর দিগন্ত) ১৭ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্যরা হলেনঃ সহ-সভাপতি মুহাম্মদ আরিফ বিল্লাহ (দৈনিক চাঁদপুর কণ্ঠ), এম রেজোয়ান বাদল (দৈনিক চাঁদপুরজমিন), মোজাম্মেল প্রধান হাসিব (দৈনিক ইল্শেপাড়), যুগ্ম-সাধারণ সম্পাদক এম সফিউল আলম প্রধান (সাপ্তাহিক আজকের মতলব), সাংগঠনিক সম্পাদক সৈকত হোসেন রানা (বিডিপি নিউজ), সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল-মামুন মিঞা (আজকের মতলব/গ্রীন বাংলা নিউজ), কোষাধ্যক্ষ মো. মোস্তফা কামাল (পাঠক সংবাদ), দপ্তর সম্পাদক সুজন দাস (নিউএজ), প্রচার সম্পাদক মোহাম্মদ হোসেন কানন, সদস্য মো. জয়নাল আবেদিন (সাপ্তাহিক আজকের মতলব), আমির আলী বিল্লাল (দৈনিক চাঁদপুর কণ্ঠ), আবু সায়েম মাস্টার (দৈনিক চাঁদপুর বার্তা), মোহাম্মদ আলী মুকুল জিতু মিঞা (সাপ্তাহিক পাঠক সংবাদ) ও সুখরঞ্জন দাস (সাপ্তাজিত আজকের মতলব)।
