চাঁদপুর পৌর ১০নং ওয়ার্ড ছাত্রলীগের প্রস্তুতি সভা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে

স্টাফ রিপোর্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চাঁদপুর পৌর ১০নং ওয়ার্ড ছাত্রলীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বিকালে শহরের লেডী দেহলভী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক জাফর ইকবাল মুন্না।
তিনি তার বক্তব্যে বলেন, আওয়ামী লীগের রাজনীতি অঙ্গনে ছাত্রলীগ একটি সুসংগঠন দল। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ছাত্রলীগ দেশের উন্নয়নে কাজ করছে। দেশের বড় বড় কর্মকা-ে ছাত্রলীগ জড়িত রয়েছে। ছাত্রলীগ বিগত নির্বাচনে ছাত্রলীগ যে ভূমিকা রেখেছে, আগামি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাবেক সফল পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এমপির নেতৃত্বে নৌকার বিজয়ের লক্ষে কাজ করবে।
সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন পৌর ছাত্রলীগের সভাপতি সোহেল রানা। বিশেষ বক্তার বক্তব্য রাখেন পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রবিন পাটওয়ারী।
পৌর ১০নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি আশেকি রাসূল জাওয়াদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফয়সাল পাটোয়ারীর পরিচালনায় অতিথির বক্তব্য রাখেন সাবেক ছাত্রলীগ নেতা আমির হোসেন বাপ্পী, পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন বাবু পাটোয়ারী, জেলা ছাত্রলীগ সাবেক সভাপতি শেখ মো. মোতালেব, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি এবিএম রেজওয়ান।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর সরকারি কলেজের সাবেক এজিএস নূরুল হায়দার সংগ্রাম, চাঁদপুর সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি জাহাঙ্গীর বেপারী, পৌর যুবলীগের সদস্য নূরুর রহমান এনার, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রাশেদ মজুমদার, সাবেক ছাত্রলীগ নেতা আরাফাত গাজী, আসাদুজ্জামান সোহাগসহ জেলা, পৌর ও ওয়ার্ড ছাত্রলীগ নেতৃবৃন্দ।