চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় পুলিশসহ আহত ৪

স্টাফ রিপোর্টার
চাঁদপুর শহরের ইলিশ চত্বর এলাকায় ব্যাটারীচালিত ২টি অটোবাইকের মুখোমুখি সংঘর্ষে পুলিশসহ ৪ জন মারাত্মকভাবে আহত হয়েছে। তাদের চাঁদপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শুক্রবার দুর্ঘটনাটি ঘটে।
জানা যায়, চেয়ারম্যান ঘাট এলাকা থেকে বিষ্ণুদী মৃধা বাড়ির রিয়াদ হোসেন মৃধা (২০) ৬জন যাত্রী নিয়ে অটোবাইক চালিয়ে শহরের কালীবাড়ির উদ্দেশ্যে আসছিল। এ সময় বিপরীত দিক থেকে অপর একটি অটোবাইক রিয়াদ মৃধার গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চাঁদপুর মডেল থানার পুলিশ কনস্টেবল রাহেল মৃধা (২৭), পূর্ব আলোনিয়া গ্রামের শাহজাহান মিয়ার শিশু কন্যা মুনাইয়া (৬), চাঁদপুর এসএ পরিবহনে কর্মরত ধানুয়া এলাকার রুবেল (২৮) ও অটোচালক বিষ্ণুদীর রিয়াদ মৃধা মারাত্মকভাবে আহত হয়। শিশু মুনাইয়ার একটি হাত ভেঙ্গে যায়। পুলিশ সদস্য রাহেল পায়ে মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়। অটো চালক রিয়াদ মৃধা ও এসএ পরিবহনের কর্মরত রুবেল হোসেনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।