স্টাফ রিপোর্টার
বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রিয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মুজিবুর রহমান চৌধুরী আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তিনি চাঁদপুর-২ (মতলব উত্তর/দক্ষিণ) আসন থেকে নির্বাচন করার জন্যে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেন। গত শনিবার বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয় ধানমন্ডির ৩/এ থেকে মুজিবুর রহমান চৌধুরী বিপুল সংখক দলীয় নেতাকর্মী-সমর্থকদের সাথে নিয়ে দলীয় মনোনয়ন ফরম ক্রয় করেন। বাংলাদেশ আওয়ামী লীগ থেকে দায়িত্বপ্রাপ্ত চট্টগ্রাম বিভাগের সংসদীয় আসনে দলের মনোনয়ন প্রত্যাশীদের কাছে দলীয় মনোনয়ন ফরম বিক্রির সেল থেকে তিনি এ তা’ ক্রয় করেন। একই দিনে তিনি মনোনয়নপত্র জমাও দেন।
মনোনয়ন ক্রয়ের বিষয়ে তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় মুজিবুর রহমান চৌধুরী চাঁদপুর-২ (মতলব উত্তর/দক্ষিণ) আসনের সকল দলীয় নেতাকর্মী তথা চাঁদপুরবাসীর কাছে দোয়া ও সমর্থন কামনা করেন।
উল্লেখ্য, মুজিবুর রহমান চৌধুরী দীর্ঘদিন যাবত বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। ছাত্র রাজনীতি থেকে পরে তিনি বাংলাদেশ আওয়ামী যুবলীগের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি যুবলীগ কেন্দ্রিয় কমিটির প্রেসিডিয়াম সদস্যর দায়িত্ব পালন করছেন। ‘ওয়ান ইলেভেনের’ সময় তিনি কেন্দ্রিয় যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দলের সভানেত্রী শেখ হাসিনার মুক্তি আন্দোলনে সারা বাংলাদেশের নেতাকর্মীদের সাথে নিয়ে ভূমিকা রাখেন।
মুজিবুর রহমান চৌধুরী মতলব কালিপুর ঐতিহ্যবাহী চৌধুরী বাড়ির কৃতী সন্তান। তার বাবা মো. নজির আহমেদ চৌধুরী। বড় ভাই গিয়াস উদ্দিন চৌধুরী মতলব ষাটনল ইউনিয়ন পরিষদের একজন জনপ্রিয় চেয়ারম্যান ছিলেন।
