স্টাফ রিপোর্টার
হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থীদের পিএসসি পরীক্ষা উপলক্ষে বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় বিদ্যালয় মিলনায়তনে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় পরিচালনার কমিটির সভাপতি আলহাজ সফিউদ্দিন আহমেদের সভাপতিত্বে ও শিক্ষক সৈয়দ নুরুজ্জামান কাজলের পরিচালনায় ৫ম শ্রেণির শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তারা বলেন, পরীক্ষার হলে তোমরা হৈ-হুল্লোড় করবে না। পরীক্ষা চলাকালে একে অপরের সাথে কথা বলবে না। ভদ্র ও ন¤্রভাবে পরীক্ষার হলে বসে পরীক্ষা দিবে। হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনেক সুনাম রয়েছে। তোমাদের সেই সুনাম অক্ষুণœ রাখতে হবে। পরীক্ষার পূর্ব প্রস্তুতি নিয়ে পরীক্ষার আগের দিন রাত ১০টার মধ্যেই ঘুমিয়ে পড়তে হবে। সঠিক সময়ে কেন্দ্রে যেতে হবে। বড়দের কাছ থেকে দোয়া নিতে হবে। তোমাদের মধ্য থেকে একজন শিক্ষার্থী যদি পরীক্ষায় খারাপ করে তাহলে এই বিদ্যালয়ের সুনাম নষ্ট হবে। যদি কোন অভিভাবক মনে করেন আপনার সন্তানটি পড়ালেখায় দুর্বল রয়েছে আমরা তাদের আরও ১ বছর এই ক্লাসে রেখে তাকে পরবর্তী বছর পিএসসি পরীক্ষায় অংশগ্রহণের প্রস্তুত করে নেব। তবুও বিদ্যালয়ের সুনাম ক্ষুণœ হতে দেব না।
এ সময় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ইছমত আরা শাফী বন্যা। বক্তব্য রাখেন অভিভাবক মোশাররফ হোসেন লিটন, হাসান ইমাম বাদশা, বিদ্যালয়ের শিক্ষক মো. মনির হোসেন। পরীক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখে মাহিদ হোসেন। এই বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক হাফেজ আহমেদ ও অন্যান্য অসুস্থ শিক্ষকদের রোগ মুক্তি কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মুহাম্মদ মাও. ইসমাইল হোসেন।
এ বছর হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ৪শ’ ৫জন শিক্ষার্থী পিএইচসি পরীক্ষায় অংশগ্রহণ করবে। পরে সবার মাঝে তবারক বিতরণ করা হয়।
