নূরে আলম খান
চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কমিটির পরিচিতি ও সাধারণ সভা গত শুক্রবার (৫ মার্চ) বিকাল ৩টায় হোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
আশিকাটি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহাদাত হোসেন বাবলুর সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম-আহ্বায়ক বারেক খানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক কামাল হোসেন পাটোয়ারী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা যুবদলের আহ্বায়ক এইচ এস সোরয়ার্দি (সরোয়ার) গাজী। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক নজরুল ইসলাম খান নজু, যুগ্ম-আহ্বায়ক এবং আশিকাটি ইউনিয়ন যুবদলের প্রধান সমন্বয়কারী আব্দুল মান্নান খান কাজল, যুগ্ম-আহ্বায়ক নজরুল ইসলাম বাবলু, জিয়াউর রহমান টিটু, হাসান আল রিয়াদ, মহসিন খান।
আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক জাফর আহমেদ প্রধানীয়া, আশিকাটি ইউনিয়ন বিএনপির সভাপতি এম এ ইউসুফ মিন্টু, সাধারণ সম্পাদক কাজী আলী আশরাফ রিপন, সিনিয়র সহ-সভাপতি বিল্লাল মাল, আশিকাটি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মোস্তফা আখন, মমিন খান, আলম মাল, মামুন খান, আফজাল হোসেন আখন, কাজী মাইনুদ্দিন প্রমুখ।
বক্তারা বলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান তারুণ্যের অহংকার আসামি দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের দিকনির্দেশনায়, বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক চাঁদপুর ও হাইমচরের মাটি ও মানুষের নেতা জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিক ভাইয়ের নেতৃত্বে আশিকাটি ইউনিয়ন যুবদল আগামিতেও আন্দোলন-সংগ্রামে রাজপথে থাকতে হবে। দেশে গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনতে আজকের এই যুবদলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আশিকাটি ইউনিয়ন যুবদলের সমন্বয়কারী সদস্য হুমায়ুন কবির, চাঁদপুর সদর উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন সরকার, ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক সিরাজ প্রধানীয়া, সহ-সভাপতি শফিকুর রহমান মৃধা, যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশিদ সরকার, শ্রমিক দলের সভাপতি বিল্লাল হোসেন সরকার, সদর উপজেলা যুবদলের সদস্য হাবিব মুন্সিসহ ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
০৭ মার্চ, ২০২১।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- আশিকাটি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কমিটির পরিচিতি ও সাধারণ সভা
