আশিকাটিতে আ.লীগের শান্তি সমাবেশ

সজীব খান
দেশব্যাপী বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী চাঁদপুর সদর উপজেলা আশিকাটি ইউনিয়ন আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।
তিনি তার বক্তব্যে বলেন, সারা বিশ্বে বাংলাদেশ আজ রোল মডেলে পরিণত হয়েছে। প্রতিটি মানুষ আজ খেতে পারছেন। গৃহহীনদের সরকার বাসস্থনের ব্যবস্থা করেছে। কোন মানুষ যেন গৃহহীন না থাকে সেজন সরকার ভূমিহীনদের তালিকা করে বাসস্থানের ব্যবস্থা করছে। মুক্তিযুদ্ধাদের বীরনিবাস করে দিচ্ছে। আওয়ামী লীগ ক্ষমতায় আসলেই দেশের উন্নয়ন অব্যাহত থাকে। দেশের প্রতিটি মানুষ স্বাস্থ্য সেবা পাচ্ছে। ইউনিয়ন পর্যায়ে কমিউনিটি ক্লিনিক, ইউনিয়ন স্বাস্থ্য সেবার মাধ্যমে রোগীদের বিনাপয়সায় সেবা দেওয়া হচ্ছ। সারা পৃথিবিতে করোনার মহামারির সময় সরকার মানুষের পাশে থেকে সেবা দিয়েছে। প্রতিটি মানুষকে বিনা পয়সায় টিকা দিয়েছে। করোনার প্রতিরোধে মানুষকে সচেতন করে বাংলাদেশকে করোনা মুক্ত করার চেষ্টা করেছে।
তিনি আরো বলেন, এ সরকারের আমলেই মানুষের মৌলিক চাহিদা পূরণ হয়েছে। দেশের রাস্তা ঘাট, স্কুল কলেজ মাদ্রাসা নির্মান হয়েছে। পয়লা জানুয়ারী শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হয়েছে। বাংলাদেশের ইতিহাসে কোন সরকারই প্রয়লা জানুয়ারী শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে পারেনি, শেখ হাসিনা সরকার তা করেছে।
তিনি আরো বলেন, ইসলাম শান্তির ধর্ম, ইসলাম শান্তির কথা বলেছে। ইসলামের নামে যারা অপপ্রচার করে তারা কখনো ইসলামের মঙ্গল চায়না তারা ইসলামের পক্ষের লোক না। আওয়ামী লীগ সরকারে আমলেই দেশের মডেল মসজিদ হয়েছে। ইসলামি ফাউন্ডেশনের মাধ্যমে ঈমামদের ভেতন দেওয়া হচ্ছে। কিছু লোক রাজনীতিক পায়দা নেওয়ার জন্য ইসলামের ভূল ব্যাখ্যা দিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে অপপ্রচার করে যাচ্ছে। তাদের বিরুদ্ধে সবাইকে সোচ্ছার হতে হবে। এ দেশের কিছু মানুষের হাতেই জাতির জনক বঙ্গবন্ধু খুন হয়েছে। যার জীবনদশায় শুধু বাংলা বাঙালীদের জন্য কাজ করেছে, তাকেও গুলি করে স্বপরিবাকে হত্যা করেছে।
ডা. দীপু মনি আরো বলেন, বিএনপি জামাতের সন্ত্রাস নৈরাজ্যর বিরুদ্ধে সবাইকে সচেতন হতে হবে। ৭১ এর পরাজিতরা আবার সক্রিয় হয়ে উঠেছে। আওয়ামী লীগের উন্নয়নের কথা জনসাধারণকে বলতে হবে। মানুষকে উদ্বাদ্ধ করতে হবে। আওয়ামী এক ও অভিন্ন। দেশের কল্যাণে, ইসলামের কল্যাণে আওয়ামী লীগে সরকার কাজ করছে। বিষয়টি সবাই জানাতে হবে। বাড়ি বাড়ি গিয়ে সরকারের উন্নয়নের কথাগুলো মা বোনদের বলতে হবে। বিএনপি যা করছে, এটা রাজনীতি নয়, দেশকে ধ্বংস করার রাজনীতিতে মরিয়া হয়ে উঠেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে শেখ হাসিনা সরকারকে আবারও ক্ষমতায় নিয়ে আসতে সবাইকে নৌকায় ভোট দিতে হবে। শনিবার আশিকাটি ইউনিয়নের গাবতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।
আশিকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল রাজ্জাব ভূঁইয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলমগীর সরকারের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাজির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম নাজিম দেওয়ান, আশিকাটি ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন পাটওয়ারী, আশিকাটি ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক সেলিম মাল, যুগ্ম আহ্বায়ক মামুন মাল, ছাত্রলীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম, সাংগঠিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, পৌর মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আরশ^াদ মিয়াজী, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতান, বাবুরহাট বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক হুমায়ূন কবির দুলাল মাল, আশিকাটি ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, ছাত্রলীগসহ বিভিন্ন ইউনিয়ন ও পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

১২ ফেব্রুয়ারি, ২০২৩।