উদয়ন শিশু বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা ও মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টার
চাঁদপুর উদয়ন শিশু বিদ্যালয় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা-২০১৮ এর কৃতিত্ব অর্জনকারী মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১১টায় বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা শিক্ষা অফিসার নাজমা বেগম।
বিদ্যালয়ের পরিচালনা পর্যদের সভাপতি জাহাঙ্গীর আখন্দ সেলিমের সভাপতিত্বে এবং শিক্ষিকা সাহিদা আক্তার পান্নার পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মানছুর আহমেদ, চাঁদপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক লক্ষন চন্দ্র সূত্রধর, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাজেদা বেগম পলিন, কমিটির সদস্য সুভাষ চন্দ্র রায় ও গোলাম কিবরিয়া জীবন। সভায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক অধ্যাপক মুহাম্মদ হোসেন খান।
সভা শেষে বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা-২০১৮ এর কৃতিত্ব অর্জনকারী মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হয়।

২১ জুলাই, ২০১৯।