হাইমচর ব্যুরো
হাইমচর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বাজাপ্তী রমনি মহন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের পড়ালেখার মানোন্নয়ন, মাদক, জঙ্গিবাদ ও বাল্য বিবাহ প্রতিরোধে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার সকাল ১০টায় বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত মা সমাবেশে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ. মান্নান শিকদারের সভাপতিত্বে ও শিক্ষক সৈয়দ আহমেদ পাটওয়ারীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌসি বেগম।
তিনি বলেন, সন্তানের সাথে মায়ের সম্পর্ক হবে বন্ধুর মত। তাহলেই সন্তানের সব ভালো-মন্দ জানা যাবে এবং সে অনুযায়ী ব্যবস্থাগ্রহণ করা যাবে। যদি তাদের সাথে সোহার্দ্যপূর্ণ সম্পর্ক না থাকে তাহলে তারা বিপথে ধাবিত হবে এবং সমাজে নানা বিশৃংখলার সৃষ্টি করবে। জঙ্গিবাদ ও বাল্য বিবাহের কুফল সম্পর্কে বাবা-মাকে সতর্ক থাকতে হবে।
মা সমাবেশে বক্তব্য রাখেন হাইমচর থানার অফিসার ইনচার্জ মো. জহিরুল ইসলাম খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একএম মীর হোসেন, হাইমচর প্রেসক্লাব সভাপতি মো. খুরশিদ আলম, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি হাজি মোহাম্মদ আলি গাজি।
সভা শেষে সততার সংঘের রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণসহ বিদ্যালয়ের বিশেষ কক্ষে হাইমচর উপজেলা বিজ্ঞান ক্লাবের উদ্বোধন করেন। এসময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী অভিভাবকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
নিউজের সাথে ছবি – ০৭
২১ জুলাই, ২০১৯।
