গ্রামীণ ফোনের রিটেইলরস মিট অনুষ্ঠিত

 

গ্রামীণ ফোনের আয়োজনে চাঁদপুর জেলা মোবাইল ফোন রিচার্জ ব্যবসায়ী এসোসিয়েশন নেতৃবৃন্দের সাথে রিটেইলরস মিট অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাগরিকা ইলেক্ট্রনিক্সের চিফ অপারেশন অফিসার (সিওও) আব্দুল কাদের ইমন। -ইলশেপাড়

স্টাফ রিপোর্টার :
গ্রামীণ ফোনের আয়োজনে চাঁদপুর জেলা মোবাইল ফোন রিচার্জ ব্যবসায়ী এসোসিয়েশন নেতৃবৃন্দের সাথে রিটেইলরস মিট অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার দুপুরে প্রেসক্লাব ভবনের ২য় তলায় এলিট চাইনিজ রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে গ্রামীণ ফোন চাঁদপুর জেলার ডিস্ট্রিবিউটর ও সাগরিকা ইলেক্ট্রনিক্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী জিন্নাহ’র সৌজন্যে রিটেইলরস মিট উপলক্ষে মতবিনিময় করা হয়।
মতবিনিময় সভায় সাগরিকা ইলেক্ট্রনিক্সের চিফ অপারেশন অফিসার (সিওও) আব্দুল কাদের ইমন বক্তব্যে বলেন, গ্রামীণ ফোনের ব্যবসা আপনাদের নিয়ে। তাই আমরা মাঠ পর্যায়ের রিটেইলরসদের প্রাধান্য দেয়া হবে। আপনারা গ্রামীণ ফোনের পাশে থাকবেন। আর গ্রামীণ ফোন আপনাদের পাশে থাকবে।
সভায় আরো বক্তব্য রাখেন সিনিয়র টেরিটরি ম্যানেজার জাহিদুল ইসলাম সেলিম, চাঁদপুর জেলা মোবাইল ফোন রিচার্জ ব্যবসায়ী এসোসিয়েশনের সভাপতি আ. জলিল মিয়াজী, সিনিয়র সহ-সভাপতি মো. কামাল হোসেন, সহ-সভাপতি জুয়েল, সোহেল মৃধা, সাধারণ সম্পাদক মো. সোলাইমান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. পারভেজ দেওয়ান, মো. পলাশ, মো. সাইফুল খান, কোষাধ্যক্ষ আ. হান্নানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।