চাঁদপুর জেলা ইসলামী আন্দোলনের সহ-সভাপতির মায়ের জানাজা

প্রেস বিজ্ঞপ্তি
ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সহ-সভাপতি মাওলানা গাজী মুহাম্মাদ হানিফের মা গত ১৪ জুলাই বিকেল ৫টায় ঢাকায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মরহুমার ৭ ছেলে ও ২ মেয়ে। তিনি বেশ কিছুদিন ঢাকায় ৫ম ছেলের বাসায় ছিলেন হঠাৎ অসুস্থ হয়ে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মরহুমার ইন্তেকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেন।
বৃহস্পতিবার (১৫ জুলাই) সকাল সকাল ৮.৩৫ মিনিটে উত্তর চরভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা সভাপতি শেখ মো. জয়নাল আবদিন সংক্ষিপ্ত বক্তব্যে মরহুমার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। মরহুমার ছেলে জেলা আন্দোলনের সহ-সভাপতি গাজী মুহাম্মাদ হানিফ ও তাঁর সকল ভাই জানাজায় উপস্থিত ছিলেন।
অন্যান্যের মধ্যে জেলা জয়েন্ট সেক্রেটারী মাওলানা বেলাল হোসাইন, সাংগঠনিক সম্পাদক শাহজামাল গাজী সোহাগ, প্রচার ও দাওয়াহ সম্পাদক মাহবুব ইমরান মাসুম, দফতর সম্পাদক আবুল বাশার, সহ-দফতর সম্পাদক মাওলানা শফিকুল ইসলাম, মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক মুফতি মানছুর আহমাদ, সদর উপজেলা সহ-সভাপতি আবুল হাসনাত, বামুক সদর উপজেলা সাধারণ সম্পাদক নাছির খান, জাকির হোসাইন, হাইমচর উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বামুক নেতৃবৃন্দ।
১৬ জুলাই, ২০২১।