চাঁদপুর বিআরটিএ’র ড্রাইভিং পরীক্ষা অনুষ্ঠিত

সজীব খান :
চাঁদপুর বিআরটিএ’র ড্রাইভিং লাইন্সেস পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল, অতিরিক্ত জেলা প্রশাসক মো. মইনুল, নির্বাহী ম্যাজিস্ট্রট মো. সাইফুল ইসলাম, বিআরটির সহকারী পরিচালক শেখ মো. ইমরান, পরিদর্শক মো. জিয়াউদ্দিন, ট্রাফিক ইন্সপেক্টর নূরে আলম প্রমুখ।
গতকালের ড্রাইভিং পরীক্ষায় লিখিত, মৌখিক ও ব্যবহারিকে মোট ৯১জন চালক অংশ নয়।