নাঙ্গলকোট রাইটার্স এসোসিয়েশনের কমিটির পরিচিতি সভা

স্টাফ রিপোর্টার :
লেখক কবি ও সাহিত্যিকদের প্রিয় সংগঠন কুমিল্লার ‘নাঙ্গলকোট রাইটার্স এসোসিয়েশন’র ৮ম বছর উদযাপন ও নতুন আহ্বায়ক কমিটির পরিচিতি সভা গতকাল মঙ্গলবার বিকাল ৪ টায় নাঙ্গলকোট জামান্স কিন্ডারগার্টেন মিলনায়তনে অনুষ্ঠিত হয়। আহ্বায়ক কবি ও শিক্ষক মো. তাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপ্তাহিক সময়ের দর্পণের সম্পাদক ও নাঙ্গলকোট প্রেসক্লাবের আহ্বায়ক এ এফ এম শোয়ায়েব।
এসময় উপস্থিত ছিলেন সাবেক সভাপতি কবি এসএম আবুল বাশার, সাবেক সভাপতি ও ফুলগাঁও ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মো. ইয়াছিন মজুমদার, পাটোয়ার ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ ও কলামিস্ট নুরুন্নবী রহমানী, সাবেক সভাপতি কবি ও শিক্ষক ফারুক শাহরিয়া, সাবেক সহ-সভাপতি মাও. নিজাম উদ্দিন মজুমদার, সাবেক সহ-সভাপতি মাস্টার শাহ আলম কালাম, কবি-শিক্ষক ও সাংবাদিক মোহাম্মদ সোহরাব হোসেন, কবি আজিম উল্যাহ হানিফ, এসএইচ রুবেল, প্রভাষক এম আখতার মুকুল, জাকির হোসেন লিটন, সাংবাদিক শাখাওয়াত হোসেন, সাংবাদিক এ কে এম মারুফ হোসেন, আবদুর রহিম বাবলু প্রমুখ। উল্লেখ্য, ২০০৯ সালের ২০ নভেম্বর সংগঠনটি যাত্রা শুরু করে।