
স্টাফ রিপোর্টার :
চাঁদপুর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত হাকিম প্লাজার ২য় তলায় শিশুদের জন্য আকর্ষণীয় বিদেশী পণ্যের হ্যালো বেবী ফ্যাশনের উদ্বোধন হয়েছে। গতকাল রোববার দুপুরে হাকিম প্লাজার ২য় তলায় ১১৩ ও ১১৪নং দোকানে এর ফিতা কেটে উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শরীফ চৌধুরী, সাধারণ সম্পাদক জিএম শাহীন, সাবেক সভাপতি বি এম হান্নান, পৌরসভার কাউন্সিলর নাছির চোকদার, মহিলা কাউন্সিলর ফরিদা ইলিয়াছ, ব্যবসায়ী সোয়েব মো. কলিম, মার্কেট মালিক এটিএম মোস্তফা কামাল, মার্কেট সভাপতি সফিক প্যাদা, মার্কেট ম্যানেজার ইমাম হোসেন ইমান, হ্যালো বেবীর স্বত্বাধিকারী জিয়াউর রহমান টিপু মাঝিসহ গণ্যমাণ্য ব্যক্তিবর্গ ও মার্কেটের ব্যবসায়ীরা। এর আগে মিলাদ ও দোয়ার মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়।
উল্লেখ্য, হ্যালো বেবীতে শিশুদের জন্য আকর্ষণীয় বিদেশী পোশাক পাওয়া যাবে। এখানে শিশুদের নিত্য নতুন ডিজাইনের পোশাক ও খেলনার সমারোহ রয়েছে।
