স্টাফ রিপোর্টার
চাঁদপুরজমিন হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ৩০ জন গরিব রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিলেন ডা. ফয়সাল মাহমুদ পিয়াস। গতকাল শনিবার দিনব্যাপী তিনি হাসপাতালে রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন। ফয়সাল মাহমুদ পিয়াস ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের এমবিবিএস চিকিৎসক। তিনি মেডিসিন, স্ত্রীরোগ, শিশু, ডায়াবেটিস ও হরমোন রোগে অভিজ্ঞ।
চাঁদপুরজমিন হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে গরিব রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন দৈনিক চাঁদপুরজমিনের প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক, চাঁদপুর জেলা সংবাদপত্র সম্পাদক পরিষদ ও ঢাকাস্থ চাঁদপুর সদর উপজেলা সমিতির সাধারণ সম্পাদক এবং চাঁদপুরজমিন হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান মো. রোকনুজ্জামান রোকন। তিনি তার বক্তব্যে বলেন, চাঁদপুরজমিন হাসপাতাল প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন রোগে অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসকগণ কর্তৃক হাজার হাজার অসহায় মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা নিয়েছেন। এ ধরনের চিকিৎসা সেবা হাসপাতালের পক্ষ থেকে চলমান রয়েছে এবং আগামীতেও থাকবে।
এ সময় ডা. ফয়সাল মাহমুদ পিয়াস, দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার বার্তা সম্পাদক মাজহারুল ইসলাম অনিক, স্টাফ রিপোর্টার গাজী ইমাম হাসানসহ চিকিৎসা সেবা নিতে আসা রোগীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ডা. ফয়সাল মাহমুদ পিয়াস সপ্তাহের প্রতি শনিবার চাঁদপুরজমিন হাসপাতালে গরিব রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন।
- Home
- প্রথম পাতা
- চাঁদপুরজমিন হাসপাতালে ৩০ জন গরিব রোগীর ফ্রি চিকিৎসা সেবা সম্পন্ন
Post navigation
