কচুয়ার আলহাজ গোলাম হোসেনের আ.লীগের দলীয় মনোনয়নপত্র জমা

স্টাফ রিপোর্টার
চাঁদপুর-১ (কচুয়া) আসনে এনবিআরের সাবেক চেয়ারম্যান ও সচিব আলহাজ মো. গোলাম হোসেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জন্য আওয়ামী লীগের মনোনয়নপত্র জমা দিয়েছেন। গত ৯ নভেম্বর তিনি ধানমন্ডি ৩/এ আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে চট্টগ্রাম বিভাগীয় মনোনয়নপত্র প্রদান সংক্রান্ত কমিটির নিকট থেকে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করে গতকাল শনিবার মনোনয়পত্র জমা দিয়েছেন।
এসময় উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহদাত মিয়া, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান হাতেম, আওয়ামী লীগ নেতা সদস্য মঞ্জুর আহমেদ সুজন, আলহাজ মোস্তফা ফখরুদ্দিন সরকার প্রমুখ।
তাছাড়া ওই সময় বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি/সাধারণ সম্পাদকসহ আওয়ামী, যুবলীগ, কৃষক লীগ, ছাত্রলীগের বিপুলসংখ্যক নেতাকর্মী দলীয় কার্যালয়ের বাইরে উপস্থিত ছিলেন।
এক প্রতিক্রিয়ায় আলহাজ মো. গোলাম হোসেন বলেন, কচুয়াবাসীর কাছে আমি দোয়াপ্রার্থী। সামাজিক মূল্যবোধ প্রতিষ্ঠা, ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের মাধ্যমে আমরা সবাইকে সাথে নিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সবাই নৌকা প্রতীকের বিজয়ের জন্য একসাথে কাজ করব। আমি বিশ্বাস করি দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা তৃণমূলের মতামতের ভিত্তিতে একাদশ জাতীয় নির্বাচনে আমাদের মনোনয়নপত্র মূল্যায়ন করে আমাকে কচুয়ার মানুষের সেবা করার সুযোগ দিবেন।