চাঁদপুরে অতিরিক্ত ভাড়া আদায় না করার জন্য ইজিবাইক চালকদের প্রতি পরিবহন মালিক সমিতির আহ্বান

স্টাফ রিপোর্টার :

চাঁদপুরে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় না করে নতুন তালিকা অনুযায়ী যাত্রীদের কাছে নির্দিষ্ট ভাড়া আদায় করার জন্য সকল ইজিবাইক চালকদের প্রতি আহ্বান জানিয়েছেন চাঁদপুর পৌরসভা ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির লিমিটেড অন্তÍবর্তী ব্যবস্থাপনা কমিটির নেতৃবৃন্দ।

সমিতির নেতৃবৃন্দ এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, ইজিবাইক চালকরা মালিক সমিতির নতুন ভাড়ার তালিকা অনুযায়ী প্রত্যেক চালক যেনো যাত্রীদের কাছ থেকে প্রকৃত ভাড়া আদায় করেন। কোন চালক যেনো আমাদের নতুন ভাড়ার তালিকার নির্দিষ্ট ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় না করার জন্য অনুরোধ জানানো হয়।

চাঁদপুরের সব ইজিবাইক চালক যেনো পরিবহন মালিক সমিতির এ সিদ্ধান্ত মেনে রাস্তায় সুশৃঙ্খলভাবে গাড়ি চালনা ও ট্রাফিক আইন মেনে চলেন সেদিকেও লক্ষ্য করার জন্য অনুরোধ জানিয়েছেন চাঁদপুর পৌরসভা ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির অন্তবর্তী কমিটির সভাপতি।