প্রেস বিজ্ঞপ্তি
চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারীর ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। তিনি বুধবার (২২ এপ্রিল) সকাল ১০টা থেকে নতুন বাজার এলাকার ক্ষুধার্ত মানুষের মাঝে নিজ হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন। সরকার কর্তৃক বাংলাদেশে করোনা ভাইরাস সচেতনতা ঘোষণার শুরু থেকে সহকর্মীদের নিয়ে তিনি চাঁদপুর পৌরসভার অসহায় মানুষের পাশে থেকে ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছেন।
ত্রান সামগ্রী বিতরণের আগে তিনি জননেত্রী শেখ হাসিনার জনস্বার্থে কার্যকরী সিদ্ধান্তগুলো সবাইকে মেনে চলার পরামর্শ দিচ্ছেন। তিনি সবাইকে করোনা ভাইরাস প্রতিরোধে মহান আল্লাহর কাছে দোয়া প্রার্থনার অনুরোধ জানান।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন নতুন বাজারের ব্যবসায়ী মো. তাহের সরকার, সদর উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. ফারুক হোসেন ভূঁইয়া, জেলা যুবলীগ নেতা মো. তৌহিদুর রহমান আরিফ পাটওয়ারী প্রমুখ।
২২ এপ্রিল, ২০২০।
