মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের কৃতী সন্তান ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশের সাবেক জেনারেল সেক্রেটারি ইঞ্জিনিয়ার মিয়া মোহাম্মদ কাইউম বাবুলের অর্থায়নে কোভিড-১৯ করোনা ভাইরাসে কর্মহীন, বেকার, দুঃস্থ ও অসহায় ৬ শতাধিক পরিবারকে ইফতার সামগ্রী ও খাদ্য সহায়তা প্রদান করা হয়।
মিয়া মোহাম্মদ কাইউম বাবুলের পক্ষে বুধবার (২২ এপ্রিল) সকালে তার মোহনপুরস্থ বাড়িতে ইফতার সামগ্রী ও খাদ্য সহায়তা প্রদান করেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী মো. শরীফ।
এ সময় উপস্থিত ছিলেন মোহনপুর ইউপির প্যানেল চেয়ারম্যান নুরুল হক, মুক্তিযোদ্ধা এমএ হাশেম, ইউনিয়ন কৃষক লীগের সভাপতি এবাদুল হক মৃধা, সমাজসেবক ডা. মানিক মিয়া, মো. সেলিম মাস্টার, মানিক কাজী, কাশেম সরকার, উপজেলা যুবলীগ নেতা রিপনসহ অন্যান্যরা।
তার বরাদ্দকৃত সাহায্যের মধ্যে ছিল- ১০ কেজি চাল, ১ লিটার তেল, ৫ কেজি আলু, ২ কেজি ছোলা বুট, ২ কেজি ডাল ও ১ কেজি চিনি ইত্যাদি।
এছাড়া ঢাকা মিরপুরের বাসা এলাকায়ও মিয়া মোহাম্মদ কাইউম বাবুল অসহায়দের সাহায্য করছেন।
২২ এপ্রিল, ২০২০।
