স্টাফ রিপোর্টার :
চাঁদপুর শহরের জোড় পুকুর পাড়ে পূরবী শপিং কমপ্লেক্সের ৩য় তলায় তাছমি বিউটি পার্লারের উদ্বোধন হয়েছে। গতকাল রোববার দুপুরে শীতাতপ নিয়ন্ত্রিত এ বিউটি পার্লারটি ফিতা কেটে উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগ সভাপতি ও পৌর মেয়র আলহাজ নাছির উদ্দিন আহমেদ।
এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগ সভানেত্রী অধ্যাপিকা মাসূদা নূর খান, চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র হুমায়ন কবির খান, মহিলা কাউন্সিলর ফরিদা ইলিয়াস, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফেরদৌস মোরর্শেদ জুয়েল, রামপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মিজান পাটওয়ারী, ইউনাইটেড হাসপাতালের পরিচালক এস এম শাহ আলম রবিন, সাবেক ছাত্রলীগ নেতা ইকবাল হোসেন পলাশ, হারুণ ভূঁইয়া, শফিক মোল্লা, মমিনুল হক পাটওয়ারী, আলী আশ্বাদসহ অন্যান্য। উদ্বোধন শেষে মিলাদ ও দোয়া পরিচালনা করেন মহামায়া মাদ্রাসা শিক্ষক মুকবুল আহমেদ।
তাছমি বিউটি পার্লার পরিচালক রোকসানা (ববি) জানায়, মহিলাদের সাজ-সজ্জার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসাবে বিউটি পার্লারটি সৌন্দর্য্য ফুটিয়ে তোলার লক্ষ্যে শুরু করা হয়েছে। এজন্য সবার সহযোগিতা কামনা করি।
- Home
- স্বাস্থ্য ও চিকিৎসা
- চাঁদপুরে তাছমি বিউটি পার্লারের উদ্বোধন
