
স্টাফ রিপোর্টার
চাঁদপুর মাদরাসাতু ইশায়াতিল উলুম ইসলামপুর গাছতলা থেকে দু’ছাত্র নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। তাদের নাম আবদুল্লাহ আল সাঈদ ও সানজিদ খান।
গত শুক্রবার জুমার নামাজের আগে তারা ছাত্রাবাস থেকে পালিয়ে যায়। বিভিন্ন জায়গায় খোঁজ নিয়েও এখন পর্যন্ত তাদের পাওয়া যায় না। আব্দুল্লাহ আল সাঈদ ঐ মাদ্রাসায় ৫ম শ্রেণিতে পড়ে, বয়স: ১২ বছর, উচ্চতা: ৩ ফুট, গায়ের রঙ সুন্দর, পোষাক: ক্রীম কালারের পাঞ্জাবী ও সাদা টুপি। অপর ছাত্র সানজিদ খান ৬ষ্ঠ শ্রেণিতে পড়ে, বয়স: ১৩ বছর, উচ্চতা; ৩.৫ ফুট, গায়ের রঙ শ্যামলা, পোষাক, ক্রীম কালারের পাঞ্জাবী ও সাদা টুপি। আব্দুল্লাহ আল সাঈদের গ্রামের বাড়ি ফরিদগঞ্জ উপজেলার কালির বাজারে এবং সানজিদ খানের গ্রামের বাড়ি হাজীগঞ্জ পৌরসভায়।
এ ব্যাপারে চাঁদপুর মডেল থানায় সাধারণ ডায়রি করা হয়েছে। জিডি নং-৩৪৮, তারিখ: ০৭/০৯/০১৯ইং।
এ ব্যাপারে আব্দুল্লাহ আল সাঈদের মামা সাংবাদিক ইলিয়াছ পাটওয়ারী জানান, তার ভাগিনা আবদুল্লাহ আল সাঈদ তার এক সহপাঠীর সাথে শুক্রবার দুপুরে হোস্টেল থেকে বের হয়ে যায়। তারপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। কোনো ব্যক্তি খোঁজ পেয়ে থাকলে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ করা হয়েছে। যোগাযোগের নম্বর- ০১৭১৫-৯২৪৩০৮।
০৮ সেপ্টেম্বর, ২০১৯।
