চাঁদপুরে দৈনিক অনুপমার অফিস উদ্বোধন করলেন গণপূর্ত সচিব শহীদ উল্লা খন্দকার

স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলার নানুপুর চৌরাস্তায় অবস্থিত চাঁদপুরজমিন টাওয়ারে দৈনিক অনুপমার অফিসের ফিতা কেটে উদ্বোধন করলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. শহীদ উল্লা খন্দকার।
শনিবার (৫ ডিসেম্বর) সকাল ৯টায় দৈনিক অনুপমার অফিস উদ্বোধনী অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. শহীদ উল্লা খন্দকার আসলে তাকে ফুলেল শুভেচ্ছা জানান দৈনিক অনুপমা ও দৈনিক চাঁদপুরজমিনের প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক মো. রোকনুজ্জামান রোকন।
এসময় চাঁদপুর গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী (সির্ভিল) মো. শাহ আলম, উপ-বিভাগীয় প্রকৌশলী (ই/এম) আবদুল্লাহ আল মামুন, চাঁদপুর সদর মডেল থানার এসআই বিপ্লব কুমার নাহা, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. শহীদ উল্লা খন্দকারের পুত্র মুশফিকুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
পত্রিকা অফিস উদ্বোধন শেষে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. শহীদ উল্লা খন্দকার দৈনিক চাঁদপুরজমিনের কার্যালয়, চাঁদপুরজমিন হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার, চাঁদপুরজমিন কমিউনিটি সেন্টার ও পার্টি সেন্টার পরিদর্শন করেন।
০৬ ডিসেম্বর, ২০২০।