এস এম সোহেল
চাঁদপুরে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদ্যাপিত হয়েছে। মহামারী করোনার কারণে গত শুক্রবার দিবস উদযাপনকে কেন্দ্র করে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল, স্কুল-কলেজ-মাদ্রাসাসহ সরকারের বিভিন্ন বিভাগ
সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো সংক্ষিপ্ত কর্মসূচি গ্রহণ করে।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জেলা প্রশাসনে বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল- সূর্যোদয়ের সাথে সাথে মুক্তিযোদ্ধের স্মারক ভাস্কর্য অঙ্গীকার পাদদেশে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের কর্মসূচি শুরু। তোপধ্বনি শেষে অঙ্গীকার বেদীতে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মো. মিলন মাহমুদ, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপির পক্ষে আওয়ামী লীগ নেতৃবৃন্দ, জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ওচমান গণি পাটওয়ারী ও সচিব মো. মিজানুর রহমান, চাঁদপুর জেলা বিএনপি, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, চাঁদপুর প্রেসক্লাব, চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল, নৌ-পুলিশ, সিভিল সার্জন, জেলা আনসার ও ভিডিপি, চাঁদপুর সদর উপজেলা পরিষদ, চাঁদপুর মৎস্য অধিদপ্তর, চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিএমএ চাঁদপুর, চাঁদপুর জেলা জাকের পার্টি, চাঁদপুর জেলা গণফোরাম, জেলা শিক্ষা অফিস, সদর উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, জেলা যুবলীগ, সদর উপজেলা যুবলীগ, পৌর যুবলীগ, জেলা ছাত্রলীগ, সদর উপজেলা ছাত্রলীগ, পৌর ছাত্রলীগ, জেলা যুব মহিলা লীগ, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবীসহ সর্বস্তরের জনসাধারণ। সূর্যোদয়ের সাথে-সাথে সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসমূহে জাতীয় পতাকা যথাযথ মর্যাদায় উত্তোলিত হয়।
সকাল ৮টায় চাঁদপুর স্টেডিয়ামে জেলা প্রশাসক কর্তৃক আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন শেষে শান্তির প্রতীক পায়রা অবমুক্ত করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ ও পুলিশ সুপার মো. মিলন মাহমুদ। পরে পুলিশ, আনসার ও ভিডিপি, বিএনসিসি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, কারারক্ষী বাহিনী, রোভার স্কাউট, গার্লস্ গাইড, কাব গাইডসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও শিশু-কিশোর সংগঠনের কুচকাওয়াচ পরিদর্শন শেষে সালাম গ্রহণ করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ ও পুলিশ সুপার মো. মিলন মাহমুদ। কুচকাওয়াচ শেষে জেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠনের মনোমুগ্ধকর শরীরচর্চা ও ডিসপ্লে প্রদর্শিত হয়। কুচকাওয়াচ, ডিসপ্লে, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। বেলা ১১টায় সার্কিট হাউজে জেলা প্রশাসনের উদ্যোগে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান। একই সময় জেলার সব সিনেমা হলে ছাত্র-ছাত্রী ও শিশু-কিশোরদের জন্য বিনামূল্যে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী হয়েছে। দুপুর হাসপাতাল, জেলখানা, এতিমখানা, সরকারি শিশু সদন এবং মূখ ও বধির স্কুলে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়েছে। সুবিধাজনক সময়ে জাতির শান্তি, অগ্রগতি ও শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মসজিদে বিশেষ মোনাজাত করা হয়। সুবিধাজনক সময়ে জাতির শান্তি, অগ্রগতি ও শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মন্দির এবং গীর্জায় বিশেষ প্রার্থনা করা হয়েছে। বিকেল ৩টায় চাঁদপুর মহিলা কলেজে জেলা মহিলা ক্রীড়া সংস্থার আয়োজনে নারীদের আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বিকেল ৪টায় চাঁদপুর স্টেডিয়ামে জেলা প্রশাসক একাদশ ও পৌরসভা একাদশের মধ্যে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও পৌরসভার মধ্যে প্রীতি ফুটবল প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী ও আগত অতিথির মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দাউদ হোসেন চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসিম চন্দ্র বণিক, অতিরিক্ত পুলিশ সুপার কাজী আব্দুর রহিম, এসএসআই’র উপ-পরিচালক শাহ মো. আরমান, চাঁদপুর সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকতা সানজিদা শাহনাজ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্নিগ্ধা সরকার, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, সাধারণ সম্পাদক রহিম বাদশাসহ মুক্তিযোদ্ধা, নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ।
সন্ধ্যা সাড়ে ৬টায় চাঁদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমীতে ‘মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সুখী, সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ডিজিটাল প্রযুক্তির সার্বজনীন ব্যাবহার’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
২৮ মার্চ, ২০২১।
