স্টাফ রিপোর্টার
রোটারী ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট-৩২৮২, বাংলাদেশের ২০২১ সালের ডিস্ট্রিক্ট ট্রেনিং এসেম্বলী আগামি ৩ এপ্রিল অনুষ্ঠিত হবে। সিলেটের আমান উল্লাহ কনভেনশন সেন্টারে অনুষ্ঠিতব্য কনফারেন্সে সারা দেশের বিভিন্ন রোটারী ক্লাবের হাজারো রোটারিয়ান এতে অংশ নেবেন বলে আশা করছেন আয়োজকরা।
সিলেট অরেঞ্জ সিটি রোটারী ক্লাব ২০২১ সালের ডিস্ট্রিক্ট ট্রেনিং এসেম্বলীর আয়োজন করছে। করোনাভাইরাসের কারণে স্বাস্থ্যবিধি মেনে পুরো অনুষ্ঠানের আয়োজন করবে তারা।
ডিস্ট্রিক্ট ট্রেনিং এসেম্বলীর চেয়ারম্যান রোটারিয়ান একেএম শামসুল হক দিপু জানান, আগামি ৩ এপ্রিল সিলেটের আমান উল্লাহ কনভেনশন সেন্টারে ডিস্ট্রিক্ট ট্রেনিং এসেম্বলী অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে রোটারিয়ানদের রেজিস্ট্রেশন চলছে, আগামি ৩১ মার্চ পর্যন্ত অংশগ্রহণকারীদের রেজিস্ট্রেশনের সুযোগ থাকছে। এসেম্বলীতে বিভিন্ন ক্লাবের বোর্ড অব ডিরেক্টর্সের সদস্যরা অংশ নেবেন। ট্রেনিং সেশনে ডিস্ট্রিক্ট নেতৃবৃন্দ বিভিন্ন সেশন পরিচালনা করবেন।
তিনি আরো বলেন, এসেম্বলীর সফল আয়োজনের জন্য চলছে নানা প্রস্তুতি। বিভিন্ন উপ-কমিটি তাদের কাজ করছে। তবে করোনাভাইরাসের কারণে স্বাস্থ্যবিধি মেনে পুরো অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।
২০২১-২২ রোটাবর্ষের গভর্নর রোটারিয়ান আবু ফয়েজ খান চৌধুরী বলেন, ডিস্ট্রিক্ট ট্রেনিং এসেম্বলীতে আগামি রোটাবর্ষের ক্লাবের বোর্ড অব ডিরেক্টর্সের সদস্যদের অংশ জরুরি। এসেম্বলীতে আগামি বছরের কর্মপরিকল্পনাসহ নানা কার্যক্রম জানা যাবে।
২৯ মার্চ, ২০২১।
