তারেক রহমানের ৫৬তম জন্মদিন উপলক্ষে
স্টাফ রিপোর্টার
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৬তম জন্মদিন উপলক্ষে চাঁদপুর জেলা যুবদলের মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) বাদ আছর বিএনপির দলীয় কার্যালয়ে এ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মানিকুর রহমান মানিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নুরুল আমিন খান আকাশের পরিচালনায় উপস্থিতি ছিলেন জেলা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক কামাল পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, পৌর যুবদলের প্রস্তাবিত কমিটির আহ্বায়ক শাহজাহান কবির খোকা, যুগ্ম-আহ্বায়ক আব্দুর রাজ্জাক হাওলাদার, হিরণ মাঝি, সদর উপজেলা যুবদলের প্রস্তাবিত কমিটির যুগ্ম-আহ্বায়ক আব্দুল মান্নান খান কাজল, সৈয়দ হোসেন গাজী, জিয়াউর রহমান টিটু, পৌর যুবদলের সদস্য ইউনুছ তালুকদারসহ আরো অনেকে।
অনুষ্ঠানের দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ধর্ম বিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম।
২২ নভেম্বর, ২০২০।
